নৈঃশব্দের লুকোচুরি
০৯ ই মার্চ, ২০১১ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নৈঃশব্দের লুকোচুরি
আমার অজান্তেই এসেছিলে, ডাক ও দিয়েছিলে,ডাকতে ডাকতে চলে এলে আমার ভরা রোদ্দুর উঠোনে, তখনি বট বৃক্ষের মত ছায়া ছায়া বিষাদও পা রাখলো।আনন্দ ও বিষাদ গড়াগড়ি খেতে লাগলো চৈত্রের উত্তপ্ত দুপুরে।আনন্দের আছে কি কোন রং কিম্বা বিষাদের !!শুধু জানি আনন্দ-বিষাদের নৈঃশব্দ থেকে একটি কাক উড়ে গিয়েছিলো সেদিন।
অপার্থিব দৃশ্যও কখনো কখনো নৈ:শব্দের ভাষায় কথা বলে। শূন্যে বিনিসূতোয় মালা গাঁথে।আড়ম্ভর কিছু কোলাহলও থমকে যায়। বিহবলতা বা ভয়াবহতা নুঁয়ে পড়ে কখনো কখনো বিষন্ন সন্ধ্যার মত।মেঘের মৌন নিস্তরঙ্গ গতি হারিয়ে যায় অদৃশ্য কিম্বা বিমূর্ত কোন দেয়ালে।
তবুও গার্হস্থ্য যন্ত্রণার টানাপোড়েন থেকে মুক্তি পেতে প্রার্থনা করি। তীব্র জীবনজিজ্ঞাসায় বিষাদের জলছবি আকিঁ।জলছবির ক্যাম্পাসে ভাসে ধুসর ভবিতব্য। অনভ্যস্ত জীবনের অলিগলি পেরিয়ে পা রাখি ধূলিমাখা উঠোনে। যেখানে আনন্দ কোলাহল থম থম হয়ে উঠে মুঠো মুঠো বিষাদের আস্তরনে।আর চলে প্রায়ান্ধকার একটি কাকের তীব্র পাখসাটে আনন্দ বিষাদের নৈঃশব্দের লুকোচুরি !!!
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১১ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন