বাউলা বাতাস
বাতাসের বুকে শান দিচ্ছে চাবুক।কাটছে বাতাসের শরীর।
ঝরছে খুন, কাদঁছে প্রকৃতি।বাতাসের কান্নায় এ কিসের
কান্না শুনি! দিনের আলো ডুব দিয়েছে অন্ধকারে!
কোলাহল ব্যস্ততা ভেসে গেছে বাতাসের তোড়ে।
চিরচেনা কালের সরণীতে বাতাসের হুড়োহুড়ি ,
সেখানে ভাগ্য খেলে লুটোপুটি!
বোধের জানালা খুলে গেছে বাতাসের দমকে!
বোধগুলো যায় উড়ে সময়ের কাঁধে চড়ে
আমি নির্জীব উঠে বসি বাতাসের রথে
বাউলা বাতাসে আউলা হয়ে নষ্ট হয়ে
ভ্রষ্ট হয়ে তলিয়ে যাই অন্ধকারে...
সূত্রমতে ছোটে নিম্নরেখার গতি
উল্কার মত সরল সমীকরণে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

