বুভুক্ষু পিরানহার দাঁতের ফাঁকে বিলাপ করে যাপিত সময়,
হিলিয়াম বেলুনের বুকে ঘর বাঁধে নিখোঁজ দীর্ঘশ্বাস;
যাব কিংবা গিয়েছি বলেই- প্রত্যাবর্তনের নামে
ঘড়ির কাঁটার প্যারাবলিক আবর্তন,
অস্বীকার করে নিউটনের তৃতীয় সূত্র ।।
তবু প্রেয়সীর ঘামে ব্র্যান্ডির ঘ্রাণ,
আলতো আদরের কারাবাস ছেড়ে- ভর করে গোলাপকাঁটায়;
নেইলপালিশের মুখোশ পড়া অষ্টাদশী নখেরা,
পেলব বুকে ছুটে বেড়ায়, মারবে কিংবা মরবে বলে;
মেরাপির হুংকারে সুনসান নীরবতা- কাঁপন তোলে চাদরে,
আমি কিংবা আমাতেই নেশাতুর উপসংহার ।।
তবু পরিব্রাজক চটির ক্ষয়ে যাওয়া নিয়মিত,
আঙ্গুলের ফাঁকে শেষবেলার রোদ আটকা পড়ে নির্বিঘ্নে;
মার্বেল পাথরে গড়িয়ে পড়ে শাহজাহানের অশ্রু, তাজের অন্তরালে!
তবু নির্বোধ নিশ্চুপ ক্যালেন্ডারময় সংখ্যাগুলো-
ঘুমিয়ে পড়ে একে একে ।।
জাতিস্মর প্রেমের চিঠি তখন পাঁজর ভাঙ্গে প্রিয়ার ।।
।।সা।ত।কা।হ।ন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

