রূপকথার গন্ডি কেটে এসে ডালিমকুমার,
কাদা মাড়ায় কর্পোরেট রাজপথে;
সুখবিলাসী চাঁদটা নাইট ডিউটি সাঙ্গ করে-
কুঁড়েমির দায়ে অভিযুক্ত সকালের ঘাড় ধরে চেপে,
কাঙালের ক্ষুধা ককটেল হাতে পিকেটিংয়ে নামে,
কারো চারচাকা রুজিতে জ্বলে- শান্তিপূর্ণ প্রতিবাদের মশাল!
ইতিহাস সুডোকু হয়ে লুকোচুরি খেলে অকারণ,
বাঙালিপনা নববর্ষের পান্তা সানকির অবসরে-
মা থেকে মমে গিয়ে ঠেকে!
রক্তের দাগ বিলুপ্ত হতে হতে ভাগশেষ থাকে মৃত বিবেক;
তবু চেতনা কখনো বারুদে ছোঁয়ায় ম্যাচকাঠি ।।
স্বাক্ষী ৭ই মার্চ,
বাঙালির আঙ্গুল তবু শেষবেলা- দলবেঁধে মুষ্ঠি হতে জানে ।।
শিরোনাম পাইনি খুঁজে ~ ১০
।।সা।ত।কা।হ।ন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


