গণতন্ত্র চুপচাপ ব্ল্যাকআউটে,
শকুনের কাঁটাচামচে গাঁথা বিবেকের টুকরো-
রাতের আঁধারে শেয়ালের হাঁক ছাড়ে;
মানচিত্র মাথা গোঁজে পেটমোটা ম্যানিব্যাগে,
অপরাজেয় বাংলার শির নুইয়ে পড়ে লজ্জায়।
আহত হয় শুধু ধর্মানুভূতি!
জাতিগত কোন অনুভূতির অস্তিত্ব নেই,
যেন থাকতেও নেই;
অণির্বান শিখা আজ ম্যালেরিয়া রোগে-
স্বাধীনতার শব ঢাকতে কাফন কেনে,
চেয়ে দেখেনি কেউ-
ওদের অস্পৃশ্য ভিড়ে শাপলার শ্বাসকষ্ট ।।
অতঃপর বিশেষ বুলেটিন-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ইন্তেকাল,
৬ এপ্রিলের বেলা দ্বি-প্রহরে!
মৃত্যুকালে তার বয়স হয়েছিল… …
চেয়ে দেখে বিশ্ব-
লাখো কাক শকুনের ভিড় তার মরণোত্তর জানাজায় ।।
শিরোনাম পাইনি খুঁজে ~ ১৭
।।সা।ত।কা।হ।ন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





