পাঁচবৃন্তে সাতকাহন সিরিজটি মূলত আমার এযাবতকালের কিছু উপলব্ধি মাত্র ঃ[/sb
পাঁচবৃন্তে সাতকাহন “০৯”
৪১.
কুয়োর ব্যাঙেরও সাধ জাগে কখনো কখনো- গন্ডি পেরিয়ে লাফিয়ে বেরিয়ে আসতে; আর আমি তো মানুষ ।।
৪২.
নারী মানেই শত অকারণ আবদারের গ্রান্টেড সার্টিফিকেট ।।
৪৩.
চলে গেছিস তবু পিছে ফিরে চাইলি না একবার,
শুধু জানিস- যেথায় পড়েছে চরণ তোর- সেথায় ভেঙেছে হৃদয় আমার ।।
৪৪.
আয় সখি, তোর মায়াচোখে আজ একটা কবিতা লিখি;
আর ঢেকে রাখিস তুই তা পাঁপড়ি মলাটে ।।
৪৫.
প্রেম এমন একটি অবৈজ্ঞানিক প্রক্রিয়া- বিজ্ঞান যার কার্যকারণ খুঁজে বিমুখ, আর ল্যাবরেটরি অক্ষম সন্ধান করতে এর প্রস্তুত প্রণালী ।।
সাতকাহন ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




