somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষক সাবধান, আপনার লিঙ্গ আপনার মা-বোনকেও চেনে না !!!

০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধর্ষণ একটি প্রাচীন প্রথা যা পুরুষতান্ত্রিক সমাজে প্রাচীনকাল থেকেই নারীর সার্বভৌমত্ব খর্ব করার কাজে সর্বোচ্চ কার্যকরী পন্হা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নারীর শরীর মাত্রেই একটা দুর্বলতা আর তাতে আঘাত করতে পারাটাই নারীর ওপর পুরুষত্বের বিজয়ের স্মারকচিহ্ন। যুগে যুগে নারীরা ধর্ষণের শিকার হয়ে হচ্ছে অপবিত্র থেকে অপবিত্রতর আর পুরুষ তার শৌর্য বিলিয়ে হচ্ছে পবিত্রতার ধ্বজাধারী। নারীত্বের সম্মান নিলাম করতে পারাটা একাধারে বীরত্ব ও বিনোদন দুটোরই অ্যাফেকি্টভ টনিক বটে। তাই আমরা দেখতে পাই সেই গ্রীক আমলের যুদ্ধ হতে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ প্রতিটি ক্ষেত্রেই নারীকে লাঝ্ছনা করেই পুরুষ প্রমাণ করেছে তার শক্তিমত্তা, শত্রুকে উপহার দিয়েছে কলঙ্ক আর অপবিত্রতার লজ্জা। যার ধারাবাহিকতা আজও যুদ্ধের পরবর্তী অধ্যায়েও সদম্ভে চলমান।

ধর্ষণ একটি মানসিক ব্যাধি। মানসিক বিকৃত রুচি ও নষ্টতর মানসিকতাই এর মূল কারণ। এর কারণ হিসেবে নারীর চালচলন, তার বেশভূষা, সে টপস পড়ল কি জিন্স, সে দিনে বেরোয় কি রাতে, সে চোখ নিচে দিয়ে হাঁটে কি ছেলেদের দিকে তাকিয়ে সেটা কখনোই মূখ্য নয়। আমাদের জাতীয় জীবনের যত ধর্ষণের ইতিহাস জানে কতজন উগ্র পোশাক পড়া মেয়ে ধর্ষিত হয়, আর কতজন সাধারণ স্বাভাবিক পোশাক পড়া মেয়ে। আজ ১১ বছরের যে মেয়েটি ধর্ষিতা হল তার স্তনের মাপ কি উগ্র করেছিল ধর্ষণকারীদের? নাকি তার পোশাকের অশ্লীলতায় তারা হয়ে গিয়েছিল কন্ট্রোললেস? ১১ বছরের মেয়ে কি পোশাক পড়লে তা শোভন হবে, ধর্ষণ থেকে বাঁচা যাবে বলতে পারেন??

উগ্র নারীদের দোহাই দিবেন? প্রকৃতপক্ষে ওইসব উগ্র নারীদের কেশাগ্র ছোঁয়ার ক্ষমতাও ওই পশুদের নেই। কারণ ওই মেয়েরা থাকে কড়া সিকিউরিটির ভেতর, তাদের আগেপিছে দেহরক্ষী, আর পায়ের নিচে বাবার অঢেল টাকা। ওদের ছুঁলেও হাত হ্বলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। তাই, টার্গেট প্রতিবারই সেই সহজ সরল মেয়েটি যে তার অপরাধ সম্বন্ধেও অবগত নয়। এক্ষেত্রে বেশভূষার দোহাই দেয়া কলাপাতা দিয়ে লজ্জা ঢাকার মতই হাস্যকর।

ধর্ষণে এরপরে যোগ হয়েছে নুতন মাত্রা। যদিও সেক্ষেত্রে অনেক সুশীলও গা ঝাড়া দিয়ে বলে উঠবেন ধর্ষণকে ধর্মের লেবাসে জড়াবেন না। কিন্তু প্রকৃত অর্থে আমার জড়ানোর কিছু নেই। ধর্মই ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে এই সামাজিক অপরাধে। আজ যে শিশুটি ধর্ষিতা হলো তাকে ধর্মান্তরিত করা হয়েছে। কেন করা হল? অন্য ধর্মের মেয়ের সাথে সহবতের পূণ্যের আশায়? নাকি মেয়েটাকে জান্নাত হাসিল করানোর মহৎ অভিপ্রায়ে? আসলে এর কিছুই না ধর্মটাকে এখানে ওরা ঢাল হিসেবে ব্যবহার করেছে পরিত্রাণের সহজতম উপায় হিসেবে। এখন তারাই যদি এর মাঝে ধর্মকে এভাবে টেনে আনে তাহলে আমরা ধর্ষকের সাথে ধর্মকে কি করে না মেলাই? এই প্রসঙ্গে বারবার টেনে আনা হচ্ছে পরিমলের নাম। পরিমল শুধু হিন্দু, এটুকুই। সে তার ধর্মকে ব্যবহার করে নি, ব্যবহার করেছে তার বিকৃত রুচি আর উত্থিত লিঙ্গকে। আর আজকের ঘটনায় ধর্মকে সামনে টেনে এনে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে। তাই না দেখে উপায় নেই।

পরিশেষে বলি, যার ধর্ম যাই হোক আপনার পুরুষত্বের গর্ব, আপনার সাধের লিঙ্গ কন্ট্রোল করার দায়িত্ব আপনারই। আপনার ধর্মকে ব্যবহার করে নিজের মানবিতাবোধ উন্নত করার উপায় খুঁজুন, ধর্মকে অপরাধ লুকানোর চাদর বানাবেন না। আর যতদিন আপনিই না পারছেন আপনার অনিয়ন্ত্রিত কামবাসনা, আপনার বিকৃত রুচি লিঙ্গের লাগাম টানতে- ততদিন আপনারই ঘরে আপনার মা বোনও সুরক্ষিত নয়।।

।।সা।ত।কা।হ।ন।।

ফেসবুক প্রোফাইল
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×