বেজোড় হিসেব________♥ ♥
শুনেছি নাকি তুমি আজকাল সুখেই আছ,
জোড়া বুকের বেজোড় চাওয়ায়-
চাওয়ার অধিক পাওয়া নিয়ে,
তুমি নাকি এই শহরেই চড়ুইশোভা ঘর বেঁধেছ;
শুনেছি নাকি তুমি আজকাল সুখেই আছ,
নিত্যদিনের ঘরকন্না, রুটিন মেপে-
পাউরুটি আর জেলীর ভাঁজে মুখটি গুঁজে,
তুমি নাকি রোজ সকালের আবদারগুলো সব ভুলেছ;
তুমি নাকি আজকাল বেশ সুখেই আছ,
গয়না নামের শিকল পরে-
কোন সে বাড়ির সখের কোন শো-পিস হয়ে,
পেটমোটা ঐ ওয়ালেটে তুমিও নাকি পোষ মেনেছ;
আর যাই হোক- তুমি তো বেশ সুখেই আছ,
হাসি কান্নার যাবতীয় সব হিসেব ভুলে-
কোন সে হাতের দম দেয় এক পুতুল হয়ে,
তুমি নাকি অন্তঃপুরে- রাণীর নামে দাসীবৃত্তির দায় নিয়েছো;
সব মিলিয়ে তবুও জানি সুখেই আছো,
রোজ নিশীথে বুকের মাঝে- পুরুষালি ঘামের ভাজে,
খুব গোপনে লুকিয়ে ফেলা দুটো ফোঁটা জলের কাছে,
তুমি নাকি স্মৃতির নামে- ভালবাসার ঋণ শুধেছ!
জেনে নিও, আমিও বেশ ভালই আছি;
আগের মতই হিসেববিহীন- আমার আমির কাছাকাছি ।।
।।সা।ত।কা।হ।ন।।
ফেসবুক প্রোফাইল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



