somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবর্তনবাদের সাতকাহনীয় ক্যাচাল_________$$

১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মহামান্য ডারউইন সাহেব বোধহয় বিবর্তনবাদ নিয়ে গবেষণার সময় বিবর্তনের সবচেয়ে কার্যকরী কারণটাই ভুলে গেছেন। তবে তিনি যদি ইদানিংকালে এই তত্ত্ব নিয়ে চিন্তাভাবনা করতেন তাহলে তার বিবর্তনবাদ তত্ত্বেও নির্ঘাত বড়সড় রকমের পরিবর্তন আসতো।
আজকালকার প্রেক্ষাপট বিবেচনা করে বিবর্তনের একটাই কারণ উঠে আসে তা হল “প্রয়োজন”। যত বিবর্তন আর যত রকম পরিবর্তন পরিবর্ধন সব এই প্রয়োজনের তাগিদেই। সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে প্রয়োজনের চিপায় পড়ে মানুষ পালটেছে, আর সাথে পালটেছে তাদের পারিপার্শ্বিক সবটাই। মানুষ কাঁচা মাংস খাওয়া ছেড়ে ওয়েস্টার্ন ডিশের প্রিপারেশন শিখেছে, আকার ইঙ্গিতের ভাষা ছেড়ে বাংলিশ, হিংলিশ প্রভৃতি রিমিক্স ভাষা শিখেছে, পাতা ছেড়ে কাপড় ধরেছে, আবার কাপড় ছাড়তে ছাড়তে ধীরে ধীরে সম্ভবত টিস্যু কিংবা নিদেনপক্ষে র‌্যাপিং পেপারের দিকে যাত্রা শুরু করেছে। পশুপাখিও পালটেছে। ব্যাঙ যতটা চতুর হয়েছে, সাপ পালটে হয়েছে ততটাই ক্ষিপ্র। ইঁদুর যতটা ছটফটে হয়েছে, বাজ পালটে হয়েছে ততটাই নৃশংস। হরিণ যতটা সতর্ক হয়েছে, বাঘ ততটাই বাড়িয়েছে নিজের গতি। সে যাই হোক, পশুপাখি আর প্রাগৈতিহাসিক কালের ভাবনা ছেড়ে না হয় বর্তমানেই পা রাখি।

মানুষ প্রয়োজনের ব্যাপক স্রোতে পালটাচ্ছে এখনও। পালটাচ্ছে সবই তারি- বাড়ি, গাড়ি, জমিদারী এমনকি নারীও!!
প্রয়োজনের তাগিদে বাড়িগুলো আকৃতি পালটায় প্রতিনিয়ত। যার বাড়ি বড়, তারটা খালি আরও বড় হতেই থাকে। আর যার বাড়ি এমনিতেই ছোট তারটা ক্রমাগত আরো ছোট হতে হতে ঝুপড়িতে গিয়ে ঠেকে। প্রেয়সীর আবদারের ঠেলায় পালটায় গাড়িও। বাইসাইকেল থেকে মোটর সাইকেল, মোটর সাইকেল থেকে চারচাকা করলা, তারপর প্রয়োজনের তাগিদে বিএমডব্লিউ, তবু প্রয়োজনের শেষ নেই। তারপরও যে নারী প্রয়োজনের স্রোতে বাঁধ দিয়ে অপরিবর্তিত থাকবে, তারও যো নেই। কারণ, কখন প্রয়োজনের নদীটা বাঁধ ভেঙ্গে সাগর হয়ে মহাসাগরে গিয়ে পড়েছে তা নারী নিজেও জানেনা। তাই অবধারিতভাবে ভারি মানিব্যাগওয়ালার হাত ধরে নিজে বিবর্তিত হয়ে পুরুষকেও সেই সাথে বিবর্তিত করে পরিণত করে দেবদাসে।

রাজনৈতিক অঙ্গন এই বিবর্তনের খেলায় আরও এককাঠি সরেস। এগুলো শুধু বছরে বছরে নয়, মাসে মাসে, দিনে দিনে এমনকি প্রতি ঘন্টায়ও বিবর্তিত হয় কখনো কখনো। বিবর্তনের ধারায় পালটায় আন্দোলনের সিস্টেম। পালটায় মিছিল মিটিং মানববন্ধনের যাবতীয় ধারা। আগে মিছিলে থাকত ব্যানার, মানুষ আর স্লোগান। আর এখন সাথে থাকে লাঠি, ইট, গান পাউডার, ককটেল আর হাতবোমা। পালটেছে নেতাদের হাবভাব, চালচলন, ধরণ ধারণ, সত্য মিথ্যার খিচুড়ি বচন। বিবর্তনের ঠেকায় পড়ে যে আজ লীগার সে কাল জাতীয়তাবাদী দলে গিয়ে বঙ্গবন্ধুরে গালি দিবে নিঃসংকোচে, আর যে আজ বিরোধী দলে সেও কাল লীগারদের সাথে গলা মিলিয়ে মেজর জিয়ার চৌদ্দগুষ্ঠি উদ্ধার করতে ছাড়বে না।

বিবর্তনের স্রোতধারায় সবই সম্ভব- সাদা কালোকে ফিক্স করা সম্ভব, সত্য মিথ্যার রিমিক্স করা সম্ভব; নারীর প্রেমে সাঁতরানো সম্ভব, বিরহব্যথায় কাতরানো সম্ভব; মানবতাকে বেচা সম্ভব, আপন ভাইকেও খেঁচা সম্ভব; ধর্মের আড়ালে ভন্ডামি সম্ভব, কর্মের আদলে গুন্ডামি সম্ভব; টাকার নেশায় মাতাল হওয়া সম্ভব, ক্ষমতার আশায় বেতাল হওয়া সম্ভব; ঘুষের টাকায় ওড়া সম্ভব, ক্ষুধার জ্বালায় পোড়া সম্ভব; মদের গ্লাসে চিয়ার্স সম্ভব, লোয়ার ক্লাসে টিয়ার্স সম্ভব; চোরের মুখেও দর্শন সম্ভব, নবজাতিকার ধর্ষণ সম্ভব ।।

এমনই আরও কত সম্ভব অসম্ভবের তালিকা প্রয়োজনের বিলাসে এই বিবর্তনের ধারাবাহিকতায় যুক্ত হবে তা ভাবতে গেলে হয়তো ডারউইনও আজ বিবর্তনকে অস্বীকার করে কেঁদে কেঁটে বলতেন-
“দাও ফিরে সে অরণ্য, লও এ নগর” ।।

।।সা।ত।কা।হ।ন।।

ফেসবুক প্রোফাইল
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×