আলোতে অন্ধের মতো হাতড়ে খুঁজি
টলতে টলতে কি যেন কি বলতে গিয়েও
বলিনা।
আর অধিকার!
বোধের অ্যালবামে রাখা নির্লিপ্ত নিষুপ্তি,
হাস্যজ্জোল ছবি যেন!
নির্বোধতো নই, প্রস্ফুটিত গোলাপ
হই যদি, তুমি কি করে হও সুবাসিত সুন্দর?
কাটাঁর আঘাতে কি করে জাগে রক্তিম শিহরণ!
তবু বোধের জায়গাগুলোতে এসে পারিনা,
অন্ধের মতো হোচট খাই।
বিঃদ্রঃ আজ বইমেলার দিনটিকে ঘোষনা করা হয়েছে "হুমায়ুন আজাদ দিবস"। স্যারের স্মরণে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


