শেরে বাংলা নগরে সংসদ এ্যাভিনু্যর পশ্চিমের মাঠে, একা!
মনের শার্শি নস্টালজিক, আচানক যায় খুলে
যেন শৈশব; আজ মন ভালো নেই, যায়নি ইস্কুলে।
এই সুশোভিত রুপ, দেহভঙ্গি উদ্ধত মহাকায়
আমায় নিয়ে যায় তোমার অমানিশার চাঁদে
ডাক শুনি তার, চেয়ে দেখি রুপার শরীর- জীবন ভাঁজে ভাঁজে!
এখানে বেশ্যার দেহ ক্ষত করে নাগরিক খদ্দের
বেঁচে থাকি পিপীলিকার সাথে, খাদ্যের সন্ধানে
শেয়ার সূচক উঠে নামে,
মাতাল বণিক মুখ গুঁজে থাকে হতাশায়,
অতৃপ্ত আক্রোশে!
বিত্ত বৈভব হারা একালের রাজনৈতিক সন্তানেরা নিখোঁজ অনেকদিন
হামার জাগুয়ার গর্ভপাত প্রসূত, শিশ্নের কল্যাণে
নাজায়েজ পড়ে থাকে, দৈন্য দেশে!
তবু ঘুণপোকারা স্বপ্ন দেখায়,
স্বপ্ন কাটে, তলে তলে!
কেউ না আসুক, আমি আসি
ধূলোবালির শহরটাকে ফেলে, একা একা
আশার কাছে বিকিয়ে দিই অনূঢ় জীবন- বিদায়ী উচ্ছ্বাসে!
যুবক যুবতী খোঁজে ইয়াবা স্বর্গ প্রীতির উৎসবে,
চাকরি নাই- মুগ্ধ বিনোদন , আমাদের শহরে।
এই নিসর্গে পাখি গায়না গান
হাইড্রোলিক হর্ণ কানে বড্ড বাজে
তবু শান্ত ছায়ার বিকেলে চলে আসি
দেবদারু তলে, স্মৃতির মখলুকে।
বসন্ত ডাকে, বধির চলে আসি
শব্দ বিহঙ্গে, পদ্য মায়ায়
যদিও পদচিহ্নগুলো আকাশের দিকে গেছে!
বিঃ দ্রঃ প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়-এর মৃতু্যবার্ষিকী ছিলো গতকাল । তাঁর স্মরণে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



