হাসিনা চট্টগ্রাম যাবেনই। সরকার বলেছে না। জমে উঠেছে খেলা, জমে উঠেছে রাজনীতি। আসলে রাজনীতিবিদদের কোনো ভাবেই তাদের গণমনধনতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি থেকে দূরে রাখা যাবে না। ঘরোয়া রাজনীতি বন্ধ তো কি হইছে? কতোধরনের রাজনীতি যে বাঙ্গালী জানে, সেটা খোদাও জানে কিনা সন্দেহ!!
শেখ হাসিনার যাওয়া উচিত এবং তিনি যাবেন।কেননা, উনাকে ত্বত্তাবধায়ক সরকার এর আগে স্বদেশ প্রত্যাবর্তনে বাধা দিতে পারে নি। এবারও পারবেন না। খালেদা জিয়াও যাবেন। কারণ, উনি দেশনেত্রী। দেশের জনগণ চায় খালেদা জিয়া ছেলের কষ্ট ভুলে জনগণের পাশে গিয়ে দাঁড়াক।
তার বাঘা বাঘা পুতপবিত্র নেতাগুলোকে ভুলে পাহাড়ের নিচে চাপা পড়া বাচ্চা শিশুটার পরিবারের পাশে গিয়ে দাঁড়াক।
জনগণ শুধু চায় না, তারা স্বপ্ন দ্যাখে...তাদের প্রাণপ্রিয় নেত্রীদের। তারা আবার ক্ষমতায় আসবে...তাদের শানশওকত বাড়বে...তাদের গায়ের রং দুধে আলতায় ধবধবা হবে।
জনগণ আসলে ভুলেই যাবে তাদের নেতাদের প্রশ্রয়ে দস্যুদের পাহাড় কাটার কথা। পাহাড় কেটে প্রাসাদ বানানোর কথা। প্রাসাদের রঙ্গমহলে রং তামাশার কথা।
খালেদা জিয়া, শেখ হাসিনা কি পাহাড়ী ধ্বসে মৃত লাশগুলোর জানাজা পড়তে যাবেন? বা ক্ষমা চাইতে!! যেতে পারেন। উনারা পাহাড়েই থেকে যেতে পারেন। জুম চাষ করলেন...হুক্কা খেলেন। তার পর কোনো একদিন পাহাড়ী ধ্বসে শ্যাষ ( আল্লাহতালা না করুন!) ...!! কি হবে এই জনগনের? এতিম জনগণ!! ঘাড় ত্যাড়া জাতির ঘাড় ত্যাড়া নেত্রীগণ...তোমাদের সালাম!!
আমি চাই সামহোয়ার ব্লগাররা দুস্থদের পাশে গিয়ে দাঁড়াক। পাহাড় কাটা, বন সম্পদ রোধ, বর্ষাকালে ঢাকা সহ নানান জায়গায় যাতে সরকার প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা নেয়....সেই কাজে সহয়তা করতে...গণসচেতনতা, অপরাধীদের বিচার, পথে পথে সচেতনা বিষয়ক পোস্টার, এবং যে কোন দূর্যোগে সাহায্য করতে ব্লগের পক্ষ থেকে একটা ফিক্সড দূর্যোগ ফান্ড তৈরি করা।
যা করতে হবে,পরিকল্পনা করে..নেত্রীদের মতো রাজনৈতিক আবেগ বা উথলে পড়া দরদ দেখিয়ে নয়।
আমি সেই সৌভাগ্যবান নাগরিক দর্শক,পাহাড়ধ্বসে চাপা পড়িনি!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমি টুপ করে চলে আসবো

আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন
রুবা

রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন
প্রথম .........।

আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।
কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন
সমুদ্রের নীল খাম
এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।