দেশটা আমার,দেশটা তোমার
৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশটা আমার,দেশটা তোমার
-আন্ নোমান
দেশটা আমার,দেশটা তোমার
দেশটা মজুর-চাষার,
দেশটা আমার,দেশটা তোমার
অনেক ভালোবাসার
দেশটা আমার,দেশটা তোমার
দেশটা জেলে-কুলির,
দেশটা আমার,দেশটা তোমার
মায়ের মধুর বুলির ।
দেশটা আমার,দেশটা তোমার
দেশটা কামার-মাঝির,
দেশটা আমার,দেশটা তোমার
দেশটা শহীদ-গাজীর ।
দেশটা আমার,দেশটা তোমার
দেশটা মেথর-তাতীর,
দেশটা আমার,দেশটা তোমার
দেশটা সকল জাতির ।
দেশটা আমার,দেশটা তোমার
দেশটা লেখক-কবির,
দেশটা আমার,দেশটা তোমার
মনকাড়া সব ছবির ।
দেশটা আমার,দেশটা তোমার
দেশটা ঈদ ও পুজোর,
দেশটা আমার,দেশটা তোমার
বৃদ্ধ এবং কুঁজোর ।
দেশটা আমার,দেশটা তোমার
দেশটা ফুল ও পাখির,
দেশটা মোদের সব স্বজনের
খালা-মামী-কাকীর ।
দেশকে নিয়ে তোমার আমার
স্বপ্ন হাজার হাজার,
দেশটা তো নয় দুর্নীতিবাজ
মন্ত্রী এবং রাজার ।
দেশটা আমার,দেশটা তোমার
দেশটা সকল মানবের,
দেশটা তো নয় দৈত্য-দানো
কিংবা কোন দানবের ।
দেশটা আমার,দেশটা তোমার
ভীষণ রকম প্রিয়,
প্রিয় মোদের স্বদেশভূমি
ভালোবাসা নিয়ো ।
(৩০/১১/২০১৩,সায়াহ্ন )
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন