somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্থাবর - আমার ছেড়া মলাটের বই

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিশোরীবেলায় মায়ের বইের সংগ্রহ থেকে একটি বই খুঁজে পেয়েছিলাম। বইটির মলাট তো মলাট, সামনে পিছে কিছু পাতা বেমালুম গায়েব। সামনের পাতা নেই, তাতে খুব একটা অসুবিধা নেই, পড়তে আরম্ভ করে দিলাম। বেশ পড়ছিলাম। আদিম মানুষ জংলা হয়ে বন-জঙ্গল-পাহাড়-পর্বত ঘুরছিলাম। গোল বাঁধল শেষে, তখন আমি, মানে জংলা, যুদ্ধবন্দী দাস হয়ে পাথর টানছি। এ আমারই পাপের শাস্তি। আমি নিনানির সাথে বিশ্বাসঘাতকতা করেছি শিলাঙ্গীকে পাওয়ার জন্য, আবার শিলাঙ্গীর বন্ধুত্বের মর্যাদা রাখিনি, আরো কত পাপ করেছি নিজের লালসা পুরনের জন্য। পাথর টানার কঠোর কাজে যদি এর প্রায়শ্চিত্ত হয়, হোক। ....বিজয়ী রাজ্যের রাজা এসেছে কাজ দেখতে, তার বাহুলগ্না হয়ে রাজার প্রিয়তমা রানী। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা, রানী আর কেউ নয়, আমারই প্রেমাস্পদা, রহস্যময়ী নিনানি। নিনানি আমাকে পাশ কাটিয়ে চলে গেল। আমি আর সহ্য করতে পারছিনা, ঈশ্বর...............

এরপর আর নেই। পরের পাতাগুলো ছেড়া। আমার ছোটবেলার কীর্তি। সেই হামাগুড়ি কি হাটি-হাটি-পা-পা বয়সে যা পেতাম তাই ছিড়তাম। ইচ্ছা হলো টাইম মেশিনে চেপে অতীতে ফিরে যাই, খুন করে আসি ঐ হামাগুড়ি দেওয়া পাজী মেয়েটাকে। নেহাৎ টাইম প্যারাডক্সের সৃষ্টি হবে বলে করলামনা।

বইটির নাম স্থাবর। বনফুলের বিখ্যাত উপন্যাস দ্বয়ী 'স্থাবর ও জঙ্গম' এর একটি। বছর আটেক আগে অনেক হাঙ্গামা করে বই দুটো যোগার করেছিলাম। হাতে পাওয়ামাত্র স্থাবরের শেষের পাতা পড়ে নিলাম। তারপরে শুরু করলাম প্রথম থেকে। ভয় ছিল বনফুলের 'পাঠকের মৃত্যু' গল্পের মত আমার ভিতরের পাঠিকাও মারা গেছে কিনা। না, পাঠিকা বহাল তবিয়তেই বেঁচে আছে। মুূুহূর্তের মধ্যে ডুবে গেলাম এক প্রাগৈতেহাসিক কালে, সময় যেখানে স্থাবর।

বই: স্থাবর
লেখক: বনফুল
প্রথম সংকরণ: এপ্রিল ১৯৫১




মানব সভ্যতার ইতিহাসের অতি অল্প অংশই আমরা জানি। সেই প্রস্থর যুগে যখন মানুষ যূথবদ্ধভাবে বনে-জঙ্গলে ঘুরে বেড়াত খাদ্যের সন্ধানে, যখন বালক বয়োপ্রাপ্তির লক্ষন দেখালেই নিহত হত অথবা বিতারিত হত দল থেকে, সেই সময় আমরা শুধু অনুমানই করতে পারি। সেই সুদুর অতীতের কোনো লিখিত ইতিহাস নেই। হয়তো কোথাও খুঁজে পাওয়া যায় পাথরের অস্ত্র, গুহার ভিতর আঁকা প্রাগৈতেহাসিক ছবি, কিংবা ফসিল হয়ে যাওয়া প্রাণীদেহ। বেশীভাগই থাকে আড়ালে। প্রত্নতত্ত্ববিদরা সেই সামান্য পাওয়া থেকেই অজানার অবগুন্ঠন সরানোর চেষ্টা করে যান, বুঝতে চেষ্টা করেন কেমন ছিল প্রাগৈতেহাসিক মানুষের জীবনযাত্রা। লেখক প্রত্নতত্ত্ববিদদের পাওয়া তত্ত্ব থেকে কচকচানিটুকু বাদ দিয়ে, বস্তু টুকু নিয়ে, উপভোগ্য ভাবে নির্মান করেছেন মানুষের উত্তরনের গল্প। চিত্তাকর্ষক ভাবে উপস্থাপন করেছেন এক একটি গোষ্ঠির উৎপত্তি কাহিনী, কিভাবে গড়ে উঠে সেই গোষ্ঠির বিশ্বাস, একেঁছেন অন্য গোষ্ঠির বিশ্বাসের সাথে বিরোধের ছবি। তিনি বলেছেন এমন এক সময়ের কথা যা আমাদের অজানা। যে সময় ফসিল হয়ে আছে অজানা ইতিহাস বুকে নিয়ে।

সময়ের স্থির জলে ভেসে উঠে এক একটি পর্ব। সেখানে পাঠক মিশে যায় এক আদিম মানুষের সাথে যে বন্য পশুর সাথে লড়াই করে খাদ্যের সংস্থান করছে। সঙ্গিনী সংগ্রহ করে গড়ে তুলছে একটি দল। এভাবে কেটে যায় শত শত বছর, স্থির জল কেঁপে উঠে, ভেসে উঠে আরেকটি চিত্র। কখনও সে সামনে পরে একদল শিকারীর, যারা ছুটছে বিশালাকার ম্যামথের পিছনে। আবার উঠে বুদবুদ, নতুন ছায়ায় দেখা যায় সে গুহার পাথরে ছবি আঁকছে বলগা হরিনের, পাশে প্রদীপ হাতে সর্দারকন্যা জোলমা । ছবি যত নিঁখুত হবে, ততই হরিনের দল ছুটে আসবে নিকটবর্তি জঙ্গলে। জোলমার প্রেমার্থী সেই আদিম মানব, কিন্তু জোলমাকে চিরকুমারী থাকতে হবে দলের কল্যাণে। কখনো অবাক বিস্ময়ে লক্ষ্য করে শষ্যবীজ হতে তৃন উদ্গমনের প্রক্রিয়া। কখনো সে পশুতাড়নকারী দলের সদস্য, তাড়িয়ে নিয়ে বেড়ায় বন্য গরুর দলকে। শিখে নেয় পশুদুগ্ধ পান করা। দৃশ্য আসে, দৃশ্য যায়, আদিম মানুষটি এগুতে থাকে সভ্যতার পথে........

এভাবে চলতে চলতে পাঠক নিজেকে আবিস্কার করে এক চাষভিত্তিক সমাজে। সর্দারের কনিষ্ঠ পত্নী লাস্যময়ী নিনানির কৃপাদৃষ্টিধন্য সেই মানব। দুর পাহাড়ের গোদুগ্ধপায়ী গোষ্ঠির কন্যা শিলাঙ্গী প্রার্থনা করে তার বন্ধুত্ব। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে তাদের মিলন হয়, ক্ষনিকের জন্য। আক্রমন করে উলম্ভনের দল। তারপরেই সেই পাথর টানা দৃশ্য, .......উলম্ভনের সস্ত্রীক পরিদর্শন, ......নিনানির উপেক্ষা, ....... ' হে দেবতা, আমি আর সহ্য করিতে পারিতেছিনা, মৃত্যুদন্ড দিয়া আমার পাপের চরম শাস্তি দাও এবার। আমি পাপী, ক্ষমা প্রার্থনা করিবার অধিকারও আমার নাই, আমাকে............ '

যাহ্, এর পরের পাতাগুলি ছেড়া। ঠিক যেমন হারিয়ে গেছে ইতিহাসের কোনো কোনো অধ্যায়। কোথাও পাঠককে আকন্ঠ কৌতুহলে ডুবিয়ে কাহিনী এগিয়ে যায় পরের ধাপে। আমরা জানতে পারিনা কি হয়েছিলো মাঝখানে।

শুধু জানি, মানুষের যাত্রা থেমে নেই। সেই অজানা অতীতে শুরু হয়েছিল যে যাত্রা, তা আজও চলছে, চলবে।

পাদটীকা: বইটি বনফুল রচনাসমগ্রের ষষ্ঠ খন্ডে আছে। এখন অনলাইনে পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৯
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×