সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৭
অনিশ্চয়তা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আবারো এলাম অনেক দিন পর। সামনের মাসে হল্যান্ড যাওয়ার কথা। নতুন জীবন জানিনা কেমন হবে। ভয়, আনন্দ, কষ্ট সব একসাথে কাজ করছে। মা কে ছেড়ে কি করে থাকব ভাবতে পারছিনা। মা আমি কি তোমার স্বার্থপর মেয়ে মা? তুমিতো জীবনটা আমার নামে উৎসর্গ করে দিলে কিন্তু আমিতো তা পারছিনা। আমি জানি মা আমি চলে গেলে তোমার বেঁচে থাকতে কত কষ্ট হবে, তাওতো আমি একবারও বলছিনা যে আমি যাবনা। আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে যেতে, দুষ্চিন্তাও হচ্ছে খুব। জীবণটা এমন কেন? কেন চাইলেও সবাই একসাথে থাকতে পারিনা? মা আমাকে মাফ করে দাও। প্লিজ মা আমি চলে গেলেও তুমি ভাল থেক। নিজের দিকে খেয়াল রেখো। মাত্র ক'টা বছর। এরপর ঠিকই চলে আসব। প্লিজ মা তুমি সুস্থ থেকো। তোমার একমাত্র মেয়ে তোমাকে ছেড়ে বেশী দিন কি থাকতে পারবে বল? কিন্তু মা মাঝে কয়েকটা বছর ঠিকই পার হয়ে যাবে। মাগো আমার মনটাকে ভেঙে টুকরা টুকরা করে ফেলতে ইচ্ছা করছে। মা আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে চাইনা কিন্তু আমাকে যেতে হবে। ইদানিং যখনি তোমার দিকে তাকাচ্ছি, একসাথে খেতে বসছি, গল্প করছি মনে বার বার একটা প্রশ্নই আসছে, একমাস পর এই সময় তুমি কি করবে? আমি জানি তুমি একা খেতে পছন্দ করনা। কিন্তু আব্বুতো দুপুরে অফিস এ থাকবেন, ফিরবেন সেই রাতে, সারাদিন এই হাসিখুশী মানুষটা মলিন মুখে ঘরে বসে থাকবে? আম্মু তোমার সাথে কত রাগারাগি করেছি কেন সারাক্ষণ আমার সাথে সাথে থাক। মা বুঝিনি তখন এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমি পারিনা তোমাকে ছাড়া থাকতে। আম্মু তুমি আমাকে ছাড়া কিভাবে থাকবা? আমার তো নতুন জীবণ হবে কিন্তু তোমার কি হবে? পৃথিবীটা এক হতে পারে না? ভিসা, পাসপোর্ট সব উঠে যেতে পারে না? আমার মন বলে আমি মা কে ছেড়ে যাবনা।
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।