সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪৮
কেন ভয় হয়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আজ নানু যখন জানতে চাইলেন কেমন আছি কেন ওমন করে বুকটা কেঁপে উঠল? কেন নির্দ্বিধায় আগের মত আর হেসে বলতে পারলাম না ভাল আছি নানু। ভাল না থাকার ভয়টা খুব পেয়ে বসেছে কদিন থেকে। মা এর চোখের দিকে তাকাতেও ভয় করে। যদি বুঝে ফেলেন তার একমাত্র মেয়ে ভাল নেই। সরল জীবণটা চোখের পলকে জটিল হয়ে গেল। কতদিন পারব সবার চোখ ফাঁকি দিয়ে সুখি দেখাতে জানিনা। সেই কবে থেকে যে চলে এসেছে এই রীতি! আজও এতটুকু বদলায়নি। ভেবেছিলাম আমার জীবণে জটিলতা আসবেনা। কী বোকাই না ছিলাম আমি
। ছিলাম বলছি কেন? এখনো আছি। বিয়েটা কি মেয়েদের জীবণে একটা অভিশাপ নয়? কেন শিক্ষার সাথে মানুষের ধ্যান-ধারনা বদলায় না? বউ যদি মাস্টার্স হয় আর শাশুড়ি স্কুল পাস তবে ভাল লাগার বদলে কেন তাঁর মনে হয় বউ অহংকারী? শিক্ষা মানুষকে নমণীয় করে, অহংকারী নয়। যে শাশুড়ীর দাবী থাকে সুন্দরী বউ চাই, ঘরে এনে কেন তাকে বলতেই হবে মেয়ে লোকের কদর চামড়ায় না, তার গুণে, তার কর্মে।? যার চামড়া ফর্সা সে কি গুণী নয়? সে কি ভাত রাঁধে না? সে কি ঈদ এর রাতে শশুড়বাড়ীতে চালের রুটি বানায় না? সে কি তার বয়ষী ননদের কাপড় ইস্ত্রি করে দেয় না? সে কি শাশুড়ির মাথায় বিলি কাটে না? গান গাইতে পারা, ছবি আঁকা, আবৃত্তি এসব কি গুণ নয়? নাকি বিয়ের পর চর্চা নেই বলে সব দোষ এর পাল্লা ভারী করছে কে জানে। আর কি করলে, কি পারলে মেয়ে হিসেবে কদর পাওয়া যাবে? মন থেকে দোয়া করি ননদ দু'টি যেন বিয়ের পর শশুড়বাড়ীতে সেই কদর পায়। দুঃখটা কখন মাত্রা ছাড়িয়ে যায় জানেন? যখন আসল মানুষটিও ভুল বোঝে আর বলে তুমি এ বাড়ীর বউ হতে পারনি। বউ হয়ে দেখাও
। ডাক্তার যখন ব্লাড প্রেশার মেপে তাঁর সামনেই বলে প্রেশার জঘন্য রকম কম, চোখের নীচে কালি পরে মুখের রং যখন আজ ফ্যাকাশে দেখায় তখন আমি জানি কষ্ট তাঁর ঠিকই লাগে। কিন্তু রাগটা এসে পরে আমারই উপর। ঠিক মত নিজে নিয়ে খেতে পারনা? আমারি কাছে প্রশ্ন ছুটে আসে তোমাকে দেখে কেন মনে হয় জীবণে কিছু নেই তোমার? সব শেষ? এর আমি কি উত্তর দেব? আমারতো সবই আছে।
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।