somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাবিথ-আনিসুল, আব্বাস-সাঈদরা ভাই ভাই , তাদের কাছ থেকে আমাদের পাওয়ার কিছু নাই

২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট ডাকাতি, ভোটারদের ভোট দিতে না দেয়া, সাংবাদিকদের মারধর, পুলিশ ও প্রশাসনের লেজুড়বৃত্তি, ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের গুন্ডামি, সিইসি রকিবউদ্দিনের মিথ্যাচার-বেহায়াপনায় আমি মোটেও বিস্মিত নই। আবার বিএনপি জোটের ছেলেমানুষী রাজনীতি, দলের শীর্ষ পর্যায় থেকে রাজনৈতিক নোংরামি, তাদের আজগুবি-কাল্পনিক অভিযোগ, সাধারণ নেতাকর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও এদেশের মানুষের সঙ্গে প্রতারণা নিয়েও আমি চিন্তিত নই।
আমার চিন্তা আমাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে আমার কর্মস্থল ও বাঁচার জায়গা ঢাকাকে নিয়ে। যে ঢাকা আমাকে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সেই ঢাকাকে নিয়েই আমার যত চিন্তা। যে ঢাকাকে নিয়ে এত রাজনীতি এত মিথ্যা কথার ফুলঝুড়ি সেই ঢাকার অবস্থার পরিবর্তন হবে না বলেই আমি চিন্তিত, আমার কষ্ট।
গত এক মাস ধরে এই ঢাকার সেবক হওয়ার জন্য মিথ্যাচার, ভন্ডামি, অপচয় ও মিথ্যা আশ্বাসের নগ্ন প্রতিযোগিতা চলল। যারা করলেন, এদের কেউ কী আমাদের সত্যিকার সেবক হওয়ার যোগ্য? তারা কি সত্যিই সাধারণ মানুষের সেবক হতে চেয়েছিলেন?
সবাই বলছে এমন ভোট ডাকাতি নাকি আগে কখনো হয়নি, এমন কারচুপি নাকি বাংলাদেশের মানুষ আগে দেখেনি। এমন অভিনব নাটক এর আগে নাকি মঞ্চস্থ হয়নি। আমি বলি ভালইতো, যা আগে দেখা যায়নি, কেউ কখনো দেখেনি তা সবাই মিলে দেখে ফেললাম। যা হোক একটা আফসোস তো গেল।
এই যে আনিসুল হক, আ.জ.ম নাছির ও সাঈদ খোকন মেয়র হলেন আর তাবিথ আউয়াল, মনজুর আলম ও মির্জা আব্বাস হতে পারলেন না, তাতে পরিস্থিতির কী পরিবর্তন হলো? দেশ ও জাতির কি লাভ-লোকসান হলো?
তাবিথ আউয়াল মেয়র হলে কী বনানীর যানজট উধাও হয়ে যেতো? তুরাগ নদে দখল ও দূষণ বন্ধ হতো? উত্তরের মানুষেরা কী কোপেনহেগেনের নাগরিক সুবিধা পেয়ে যেতেন?
মনজুর মেয়র হলে কী সুপারম্যানের মতো রাতারাতি চট্টগ্রামের জলাবন্ধতা দূর করে দিতেন? চট্টগ্রামকে সত্যিকার অর্থে যানজট মুক্ত ও হেলদি সিটি করতে পারতেন?
কিংবা মির্জা আব্বাস মেয়র হলেই কী মতিঝিল, কামরাঙীরচর বদলে যেত? রাজধানী সন্¿াস, মাদকমুক্ত কিংবা পরিচ্ছন্ন নগরী হতো?
আর যারা ‘নির্বাচিত’ হলেন তারাই কি সব প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন? তারা কি যানজট ও দূষণমুক্ত ঈর্ষণীয় বাসযোগ্য নগরী আমাদের উপহার দিতে পারবেন ? তারা মঞ্চে যে ডায়লগ দিয়েছেন, সেই ডায়লগ কি বাস্তব রূপ পাবে? আমি বিশ্বাস করতে চাই তারা তাদের ওয়াদা রাখবেন, তাদের মান রাখবেন। কিন্তু আমার বিশ্বাস যে বালু বাধের মতো অচিরেই ভেঙে যাবে তাও তো আমি জানি।
বাসা থেকে অফিস যেতে আমার দেড় ঘন্টা লাগবেই, পাবলিক বাসে লটকে লটকে আমাকে যাতায়ত করতে হবে। আমি হকারমুক্ত কোন ফুটপাতে ইচ্ছামতো হাটতে পারবো না। ওয়াসার পানি দিয়ে গোসলের পর আমার শরীর চুলকাবেই। ঘনঘন লোডশেডিংয়ে ঘেমে অসুস্থ হয়ে যাবে আমার মেয়ে। মশা বাবাজিরা আমাকে মনে করিয়ে দেবে বাছা তুমি ঢাকার বাসিন্দাই। আমার মেয়ে এই শহরে খেলতে পারবে না কোনদিনই, পারবে না সবুজ ঘাসে হাঁটতে। আমার মেয়ে পারবে না কোনদিনই বুক ভরে তাজা বাতাস নিতে। ভূমিকম্প হলে মৃত্যু আতংকে লুঙ্গি পরে আমার মেয়েকে বুকে নিয়েই আমাকে পাঁচ তলা থেকে নিচে নামতে হবে। তাই আমার কাছে তাবিথ- আনিসুল, আব্বাস- খোকন একই ব্যক্তি।
তারাতো আসলে একই মানুষ। তারাতো একই দেশে গিয়ে চিকিত্সা নেয়। ওরা একই মার্কেট থেকে শপিং করে। ওরা একই হোটেলে একই টেবিলে বসে খায়।
এই ‘জয়’ আনিসুল, নাছির ও সাঈদ খোকনকে বৈধভাবে অনিয়ম করার লাইসেন্স দিয়েছে। কয়েক বছর পর কাগজে বের হবে তাদের সম্পদ বেড়েছে কয়েকশ’ গুণ।
তাবিথ আউয়াল, মনজুর আলম ও মির্জা আব্বাসদেরও তেমন কোন ক্ষতি হয়নি। মনজুর ও তাবিথ আউয়াল তাদের পারিবারিক ব্যবসা দেখবেন। মির্জা আব্বাস ঢাকা নিয়ে তার রাজনীতি চালাতেই থাকবেন।
যা ক্ষতি হলো আমার, আমাদের। আমাদের স্বপ্ন ও আশা ভেঙ্গে গেল। অবশ্য আমাদের স্বপ্ন ভাঙলেই বা কার কী?
তবে ক্ষতি শুধু আমাদের একারই হয়নি। ক্ষতি হল আমাদের প্রধানমন্¿ী শেখ হাসিনা ও খালেদা জিয়ার। ক্ষতি হয়েছে পুলিশ ও প্রশাসনের। এই মানুষ ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের নড়বড়ে বিশ্বাস ও আস্থা আরো একটু কমে গেলে। যদিও তাতে তাদের কিছুই যায় আসে না।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শেখ হাসিনার মত প্রবল ব্যক্তিত্বের মানুষ, তার নেতাকর্মীদের ভোট ডাকাতি করার নির্দেশনা কখনই দেননি। আমার বিশ্বাস উনার দলের কিছু অতি উত্সাহী নীতি নির্ধারকদের কারণেই ভোট নিয়ে এসব ঘটনা ঘটেছে।
এটা আবারো প্রতিষ্ঠিত হলো বিএনপি আসলে কোন রাজনৈতিক দলের জাতই না। ৫ জানুয়ারির অভিজ্ঞতা ও বিভিন্ন সিটি করপোরেশনে নির্বাচিত মেয়রদের জেলে ঢোকানোর ঘটনারও পরও তারা কোন আক্কেলে নির্বাচনে গেল? অবশ্য যে দলে শিমুল বিশ্বাসদের মতো কর্মচারী পার্টির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সে দলের কাছ থেকে পরাজয় আর অভিযোগ ছাড়া আর কীই বা আশা করা যায়।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×