somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুসন্ধান

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"We only have to look at ourselves to see how life might develop into something we wouldn't want to see."-Stephen Hawking
(১)
যে উদ্দেশ্যের পথে উদভ্রান্ত আজীবন
যে প্রাপ্তির আশায় নিদ্রাহীন প্রতিটা রাত
যাত্রার সে ক্লান্তি আজ আমার প্রয়াসকে প্রশ্ন করেছে।
অনিবার্য এক নিলীন শুন্যতা আজ
আমার যত্নকে প্রশ্ন করেছে, সে কি নির্লোভ?
আমার বিশ্বাসকে প্রশ্ন করেছে, সে কি স্থির?
উত্তর পাই নি।

আমি জানি,
বিশ্বাস বলে যে দেওয়াল ঘিরেছিলো আমায়,
রোদ-হাওয়া-জল না পাওয়া আমি একদিন
সবটা গুড়িয়ে দিয়েছি, পৃথিবী দেখবো বলে।
অতঃপর ব্যাপ্তি ফিরিয়েছে তার কঠিন আঘাত
ছিন্নভিন্ন করেছে আমার যতটুকু ছিলো সম্বল,
আজ এ যাত্রাপথের মাঝে হঠাৎই
আশ্রয়হীন আমি।

(২)
শিকড় পুষ্টি দিলেও তা মানুষকে স্থবির করে
বিশ্বাস মহৎ হলেও তা মানুষকে সংকীর্ন করে,
আমি আমার বিশ্বাসের চেয়ে বড়ো হতে চাই
আমার উদ্দেশ্যের  বিহ্বলতা থেকে মুক্তি চাই।
সৃষ্টির অনন্ত সাগরে কনামাত্র হয়েও
অবিরাম কালচক্রে নিয়োজিত আমি,
আমার মধ্যেই সভ্যতার উন্নতি ও পতন,
আমার মধ্যে বেহেস্ত আর জাহান্নাম
আমি আদমের সন্তান যাকে মাটি দিয়ে নয়,
এক সর্বোত্তম সুখ দ্বারা বানানো হয়েছে,
রক্ত-মাংসপেশির পূর্ণ বিকাশ আমার মধ্যে
আবার আমাতেই তার অনিবার ক্ষয়।
আর তারও গভীরে যে অস্তিত্বের চেতনা
সেই আমি।
পৃথিবীর সবকিছু মিথ্যা হতে পারে,
আমার কাছে সেই সত্য
আমি আজীবন তাকেই খুঁজে যাবো।

(৩)
কারন আমায় খুঁজে যেতে হবে, তাই
শহরের ঘুপচি গলি থেকে গ্রামের ভাঙাচোরা পথ
আমায় গ্রহন করো,
ধর্মের মহাত্মাগণ থেকে উন্মাদ বন্দুকবাজ,
আমায় গ্রহন করো,
আফ্রিকার হাহাকার থেকে ইউরোপীয় অপচয়
আমায় গ্রহন করো,
যাদের পৃথিবী জেনেছিলো
আর যারা জেনেছিলো পৃথিবীকে
তারা আমায় গ্রহন করো,
কারন আমি উত্তর দিয়ে যাবো।

হে আদিগন্ত বিপুল আকাশ যাতে মহত্ব নয়, শূন্যতা দেখেছি
হে সুনীল মহাসাগর যাতে জ্ঞান নয়, অনিশ্চয়তা দেখেছি
হে আকাশচুম্বী পর্বত যাতে অমরত্ব নয়, নীরব ক্ষয় দেখেছি,
সাক্ষী থাকো তোমরা
এই সব অবিশ্বাসের জবাব একদিন আমি দিয়ে যাব,
ততদিন যে আমায় খুঁজতে হবে।

সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×