স্থানিয় লোকজন নাকি জানিয়েছেন , বুড়াপীর সাহেব ছিলেন এক জন সাধক ।পাক-ভারত বিভক্তির অনেক আগে তিনি ভারতে জন্ম গ্রহন করেন । আধ্যাতি্নক জ্ঞানের অধিকারী হওয়ার কারনে তিনি মুসলমান হিন্দু সবার কাছে সমান জনপ্রিয় ছিলেন । তার কাছে গেলেই নাকি সব সমস্যার সামাধান পাওয়া যেত ।তার মাজারে গিয়ে মানত করলেই ইচ্ছা পুরন হতো ।এখনো তার মাজারে হিন্দু মুসলমান সবাই আসেন ।
আল্লাহর কাছে না ছেয়ে মাজারের কাছে ছাওয়া মানে মাজারকে আল্লাহর সাথে শরীক করা ।
আমরা মুসলমানরা জানি, আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য ।সত্যিকার মাবুদ অন্য কেউ নয় । কেন,না এক মাত্র তিনি বা ন্দাদের সৃষ্টি করেছেন ।তিনি তাদের প্রতি অনুগ্রহকারী এবং তাদের জীবিকার ব্যবস্থাপক। আমরা কালেমা তাইয়েবার অর্থ পড়েই পরিস্কার বুঝতে পারি ।আমরা মুসল মানরা জানি শির্কের ভয়াবহতা সমন্ধে । আল্লাহ তার শরীক করার অপরাদ ক্ষমা করেন না । যে কেউ আল্লাহর শরীক করে সে এক মহাপাপ করে ।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৭ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




