somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজান মুমিনের জন্য রহমত। মানব সমাজের জন্য শান্তি ও কল্যাণ বয়ে আনে।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরো এক বছর ঘুরে রমজান আসে মুসলিম সমাজে। রমজানের ত্রিশ রোজা মুসলমানদের পাচঁটি রোকনের অন্যতম। এ পাঁচটি রোকন হচ্ছে, কালেমা, নামাজ, রোজা, হজ্জও জাকাত। রোজা হচ্ছে তিন নাম্বার রোকন।

রমজান মাসে প্রতিটি মুমিন বান্দার জন্য আল্লাহর তরফ থেকে অফুরন্ত রহমত ও বরকত বয়ে আনে। বান্দার জন্য নিয়ে আসে শান্তি ও মুক্তির সুসংবাদ। সেহেতু এই মাসের আগমনে প্রতিটি মুমিন বান্দার হৃদয় আনন্দে আবেগপ্লুত হয়ে যায়। স্বর্গীয় আনন্দে উদ্বলিত হয়ে যায় সারা শরীর ও মণ। বান্ধার প্রতি বিশেষ ভালোবাসার প্রতীক স্বরূপ আল্লাহতায়ালা বান্ধাকে মাহে রমজানের মতো একটা অফুরন্ত নেয়ামত পূর্ণ মাস উপহার দিয়েছেন।

মুসলিম সমাজ ও সংস্কৃতিতে রোজার ধর্মীয় অনুশাসন এক সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে। ধর্মীয় দৃষ্টিতে রোজার গুরুত্ব ও তাৎপর্য বর্ণনাতীত। তবে সামাজিক দৃষ্টিকোন থেকে দেখলে দেখা যায়, রোজা একজন প্রকৃত রোজাদারকে নৈতিকতার চরম উৎকর্ষে নিয়ে যায়। সুর্যদয় থেকে সুর্যাস্ত পযন্ত কোন খাদ্য দ্রব্য গ্রহণ না করা, কোন মিথ্যা কথা না বলা,জগড়া ফ্যাসাদ না করা , হিংসা বিদ্বেষ পরিহার করে চলা, সন্ত্রাস জাতীয় কর্মকান্ড থেকে বিরত থাকা ইত্যাদি বিষয়ে নিষ্টার সঙ্গে একমাস পালন করতে পারলে মানুষ এমনিতেই নৈতিকতার শীর্ষদেশে আরোহণ করতে সক্ষম হবে।

মহানবী (সাঃ) বলেছেন, "রোজা মুমিনের ঢাল স্বরূপ।" ঢাল যেমন যুদ্ধাস্ত্রের আঘাত থেকে শরীরকে রক্ষা করে। রোজা ও তেমনি একজন মানুষকে সমুহ অপকর্মের হাত থেকে রক্ষাকরে। রোজার উপবাস দারিদ্র্যকেও উপলব্ধি করার সুযোগ এনে দেয়। ফলে বিত্তবান রোজাদার তার নৈতিক তাড়নায় গরিব মিসকিনদের দিকে সাহায্যের হাত প্রসারিত করে। এভাবে মানব সমাজে আর্থিক সমতা ও শান্তি ফিরে আসে।


রমজানের রোজা ফরজ হয়। প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর মক্কা মকাররমা থেকে মদিনায় হিজরত করে আসার প্রায় ১৭ মাস পর হিজরী দ্বিতীয় সনের শাবান মাসের মাঝা মাঝি সময়ে কেবলা পরিবর্তন হওয়ার দশ দিন পর। আল্লাহ তায়ালার ইরশাদ হচ্ছে,

"হে ঈমানদারগণ তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্বপুরুষদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। "(সুরা বাকারাহ ১৮৩)

গণনার কয়েকটি দিনের জন্য অতঃপর তোমাদের মধ্যে যে, অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সে রোজা পুরর্ণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্ট দায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে। যে ব্যক্তি খুশীর সাথে সৎকর্ম করে, তা তার জন্য কল্যণ কর হয়। আর যদি রোজা রাখ, তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পার। (সুরা বাকারাহ ১৮৪)

রমজান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন। যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ যাত্রিদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধান কারী। কাজেই তোমাদের মধ্যে যেলোক এ মাসটি পাবে ,
সে এ মাসে রোজা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্যদিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তায়ালার মহত্ব বর্ণনাকর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। (সুরা বাকারাহ ১৮৫)
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×