somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একে-৪৭ রাইফেল এবং বিপুল পরিমাণ গুলিসহ আওয়ামী লীগের নেত্রী গ্রেপ্তার

০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একে-৪৭ রাইফেল এবং বিপুল পরিমাণ গুলিসহ কুষ্টিয়া শহর আওয়ামী লীগের এক নেত্রীকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া পুলিশ।

রাতে কুষ্টিয়া শহরের উপকণ্ঠে পুলিশ চেকপোস্টে শহর মহিলা আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদিকা তাসলিমা খানম আঁখিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় তাদের মাইক্রোবাস তল্লাশি করে একটি একে-৪৭ রাইফেল, একটি শটগান ও ৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া সদর থানার ওসি এসএম ফারুক রাত দেড়টায় জানান, উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি একে-৪৭ রাইফেল, একটি শটগান ও ৮২ রাউন্ড গুলি রয়েছে। এর মধ্যে একে-৪৭ এর ৬৬ রাউন্ড ও শটগানের ১৬ রাউন্ড গুলি রয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট শাহাবুদ্দীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গভীর রাতে জানান, রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরের উপকণ্ঠে মঙ্গলবাড়িয়া এলাকায় পুলিশ চেকপোস্টে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসময় মাইক্রোবাস আরোহী আঁখি, রানী, রাজ্জাক ও চালক শাহীনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের একটি সারপ্রাইজ চেকপোস্ট কুষ্টিয়া শহরে ঢোকার মুখে মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালায় বলে জানান তিনি।

আঁখির রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি জেলা পুলিশ প্রধান।

তবে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আঁখির রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, "আঁখি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকার দায়িত্বে আছেন। তার স্বামী হায়দার খান কোহিনূর কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়ার বাসিন্দা। আঁখি কুষ্টিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার।"

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগে বিবদমান দু'টি গ্রুপ রয়েছে। এর মধ্যে পৌর মেয়র আনোয়ার আলী একটি অংশের ও ব্যারিস্টার আমিরুল ইসলাম অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন। এই দু'টি গ্রুপ পাঁচ বছর আগে পাল্টাপাল্টি কাউন্সিলের মাধ্যমে শহর মহিলা আওয়ামী লীগের দু'টি কমিটি গঠন করে। গ্রেপ্তার হওয়া আঁখি ব্যারিস্টার আমিরুল ইসলাম গঠিত কমিটির সাধারণ সম্পাদিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০১৫১ঘ.
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×