আমি আর আমার মোনালিসা!!!
১৪ ই জুলাই, ২০০৬ ভোর ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটবেলায় আব্বু একবার বাসায় ফ্লুইড এনে রেখেছিল। তার অফিসের কিছু কাজ করার জন্য। তারপরদিন অফিসে নিয়ে যাওয়ার কথা থাকলেও ভুল বশত নিয়ে যাননি। আমি স্কুল থেকে আসার পর দেখলাম দারুন একটা জিনিস। এটা দিয়ে সবখানে সাদা দাগ দেয়া যায়। তখন আমি আমার সমস্ত শৈল্পিক প্রতিভা উজার করে আমার ঘরের জানালায় মোনালিসা আঁকলাম। দারুন মোনালিসা মাথায় হ্যাট পরা। তখন বিটিভি-তে মুভি অফ দ্য উইকে যেসব সিনেমা দেখাত তাতে মহিলারা হ্যাট পড়ে থাকত। ছবিটা এঁকেছিলাম আমার ঘরের জানালার পাল্লায়। আমাদের বাসাটা অনেক পুরাতন তাই পাল্লাযুক্ত জানালা। আব্বু বাসায় এসে ওটা দেখে এমন বকা দিলেন যে, তা আর বলার কথা নয়। তারপর থেকে আমি আব্বুর আর কোন জিনিসে না বলে হাত দেইনি। আসল ঘটনা সেটা নয় আসল ঘটনা হল এটা।
তখন আমি কেবল ঘরে একা একা ঘুমাতে শুরু করেছি। একদিন রাতে ঘুমাতে গেলাম। আমি আর আমার জানালয় হ্যাট পরা মোনালিসা। অনেক রাতে ঘুম ভেঙে গেল। দেখালম আমার মোনালিসা আস্তে আস্তে বড় হচ্ছে। তারপর কি যেন বলতে লাগল। ভয় পেয়ে এমন চিৎকার করে ছিলাম যে, পাশের ঘর থেকে মা চলে আসলেন। তারপর ওটা হয়ে গেল আমাদের টক অফ দা ফ্যামিলি। যে বাড়ীতে আসে তাকেই ঐ গল্প শোনান হয়।এদিকে আমার অবস্থা টাইট।
তারপর অনেক দিন পর বাসায় গেলাম। গিয়ে দেখি বাবা পুরা বাসা চুনকাম করে জানালা দরজা রং করে ফেলেছে। আমার ঘরে গিয়ে দেখি জালালায় মোনালিসা আর নাই। একদম ফাঁকা। মনে হল আঃহারে ছবিটা তো ভালই ছিল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই...
...বাকিটুকু পড়ুন
শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন