জীবনের সবচেয়ে বড় ভুল, কলেজ পছন্দ করা। মা বললেন এইচ,এস,সি পাশের পরই আমি আমার ক্লীবটিকে বাইরে যেতে দেব। তার আগে নয়। যদি দেই তাহলে সে পুংলিঙ্গে পরিণত হবে অথচ তাকে আমার উভলিঙ্গ বানতে হবে।
কলেজ জীবন শুরু। ক্লীবটি এখানেই পুংলিঙ্গে পরিণত হল। বন্ধুদের সংখ্যা বাড়তে লাগল। আরেকটা ভুল করল ক্লীবটি, বন্ধু পছন্দে। আস্তে আস্তে সবার তাচ্ছিল্যের বস্তুতে পরিণত হল।
চারিদিকে মুঠোফোনের জয়জয়াকার, ক্লীবের হাতেও একটা। সবাই বলে তোর হাতেও ওটা, কুদ্দুসের নাই কুদ্দসের? (বাড়ির কাজের ছেলে কুদ্দুস)
বাড়িতে বেশ ছিল ক্লীবটি। সারা জীবন তো আর বাড়িতে থাকা যায় না। বাড়িতে নাহয় লিঙ্গ ধারন করেছিস, দুনিয়াকে সেটা দেখাতে হবেতো নাকি?
এল রাজধানীতে। এসে তার লিঙ্গ হারিয়ে আবার ক্লীব। বিচিত্র কিছু অভিজ্ঞতা হল তার।বাড়ির কাজের ছেলে ছামছু। কেউ বেড়াতে এলে বাড়িতে তাকে ডাকে বড় ছামছু। আরো নানা রকম অভিজ্ঞতা।
উচ্চ শিক্ষার জন্য প্রবেশ করতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে। প্রবেশ পত্রই পেলনা হারামী আবার ঢোকার খায়েশ। সবাই বলে ওখানে যখন ঢুকতে পারলাম না তখন মনে হল ছাদ থেকে লাফ দেই। আর তোর তো কিছুই মনেহয় না।
ক্লীবটি কাকে বলবে তার কথা? তার কি ছাদ থেকে লাফ দিতে ইচ্ছা হয়নি?
ক্লীবটি এখন দেখছে টাকার খেলা। সামনে তার অনিশ্চয়তার ঘোর অমানিশা। চারিদিকে আলো নিভে আসছে।
কেউ কি আছিস কুত্তাটাকে একটা কুপি ধরাইয়া দে??
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




