আমি: বল বাবা
[রং=এৎববহ]রা: একটা গল্প শুনবা? [/রং]
আ: শুনাও
[রং=এৎববহ]রা: এক দেশে ছিল এক রাজা আর এক রানী বুঝলা? [/রং]
আ: তারপর?
[রং=এৎববহ]রা: একদিন রাজার খুব ুধা লাগল। তখন রানী কী করল জান? [/রং]
আ: কী করল?
[রং=এৎববহ]রা: তখন রানী রাজাকে ভাত খাইতে দিল। তারপর কি হল জান?[/রং]
আ: কী হল?
[রং=এৎববহ]রা: রানীর ইদিক দিয়ে রক্ত পরতে লাগল। (পায়ের কাপ মাসল দেখিয়ে বলল) কেন বলত? [/রং]
আ: কেন?
[রং=এৎববহ]রা: (অবাক হয়ে) মামা, রানীর ভিটামিন K কম হইছে।[/রং]
আ: সরি বাবা জানতাম না। তারপর?
[রং=এৎববহ]রা: তারপর রাজা আর রানী দোকানে গেল রানীর জন্য ব্যান্ডেজ কিনতে। কিন্তু কী জান?[/রং]
আ: কি?
[রং=এৎববহ]রা: রানী দেখতে পাচ্ছে না।[/রং]
আ: আল্লা কেন?
[রং=এৎববহ]রা: (রাগ করে) মামা, তুমি কিছুই জান না। রানীর ভিটামিন A কম হইছে। ধূর তোমাকে আর গল্পই শোনাব না।[/রং]
বলে চলে গেল। অনেক ডেকেও ফেরাতে পারলামনা। তার কিছক্ষন পর আমার কাছে এসে বলল মামা এবার একটা কঙ্কাল আর ভুতের গল্প শুনবা। বলে গল্প শুনাতে লাগল।
এই আমার ছোট ভাগ্না রাহি। আমি ওকে খুউব আদর। ওর চেয়ে বেশী কাউকে আদর করেছি বলে আমার মনে হয় না। সবসময় আমার পেছনে পেছনে। রাতে শোয়ার সময় আমার কাছে শুতে চায় সবসময়। কিন্তু ওর বড় ভাইয়ের জন্য চান্স পায়না।
কয়েকদিন পর ওকে ছেড়ে চলে যেতে হবে। কোথায় পাব এই গল্প গুলো? কাকে এত ভালবাসব? ইশ, কেমনে থাকব তখন?
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৬ রাত ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




