আম্মুকে সাভার ব্যাংক টাউনে মেজআপুর বাসায় নামিয়ে দিয়ে যখন বাসায় আসার জন্য বাসে উঠেছি তার আনেক আগেই সাদা মেঘ দুপুরে না ঘুমিয়ে খেলার জন্য মার কাছে বকা খেয়ে প্যান প্যান শুরু করছিল। এরপর শাহবাগে নেমে ফাল্গুনের কাউন্টারের খোঁজ করছি তখন সে হাপুস নয়নে কাঁদতে শুরু করেছে। সেই কান্নার অঝোর ধারায় ভিজে ভিজে গুন করছিলাম
এসো নীপবনে...............
ছায়াবীথি তলে এসো.............
করো স্নান নবধারা জলে..............
মাত্রা ছাড়িয়ে যখন একটু জোরেই গুন গুন করছিলাম তখন কিছু লোক কটমট করে আমার দিকে চাইল যেন বৃস্টিতে ভিজে গান গাওয়া অপরাধ।
বাসায় এসে ক্যান্ডেল লাইট গোসল সেরে যখন এককাপ চা নিয়ে বসলাম তখন গানটার তৃতীয় লাইনটার পর সুর টা কেমন পাল্টে যেতে লাগল,
এসো কর স্নান নব ধারা জলে বলবে কে আজ
শহরে বৃস্টি জল কাদা মাখা নোংরা...........................
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



