মধ্যরাতের দুঃস্বপ্নে আঁতকে উঠে তরুণ
ভয়ঙ্কর দুঃস্বপ্ন কেড়ে নেয় শান্তির ঘুমটুকুও।
এবার জেগে থাকার পালা
এ পর্বে হাতছানি দিয়ে ডাকে একদল বদ্ধ উন্মাদ।
ধিরে ধিরে ডালপালা মেলে উন্মাদের দল
মস্তিষ্কের গর্ভে থেকে ধীরে ধীরে জন্ম নেয় অনেক অনেক উন্মাদ
এরা অগনিত অসংখ্য।
তারা প্রত্যেকেই উলঙ্গ
নগ্ন হয়ে নিরলজ্জের দল অশ্লীল অঙ্গভঙ্গি করে
আর চোখের সামনে মেলে ধরে
এক একটি অক্ষমতার পাতা।
তখন বাস্তবতার সূক্ষ্ম কিন্তু তীব্র
বুলেট গুলো ঝাঁজরা করে দেহের এপাড় ওপাড়।
জীবনের ওপর ধীরে ধীরে জন্ম নেয় তিক্ত ক্রোধ,হতাশা আর বিতৃষ্ণা।
তখনো নির্ঘুম তরুণ ।
সে মুক্তি চায়
কিন্তু পায় না।
তার পথ রোধ করে দাড়ায় তার মনের কীট গুলো
ঘুমে জাগরনে তাড়াই সুধু ফিরে আসে বারবার।
আর প্রতি মুহূর্তে সে হয়ে উঠে অশ্লীল ব্যাঙ্গচিত্র।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৩ রাত ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




