আমি এক রুপালী সকালের অপেক্ষায় আছি
জানি একদিন আসবে।
একটি স্বপ্নের ভোর হবে
অনেক পাখিদের সাথে আমিও
মিষ্টি করে হেসে বলবো
তবেতো ফিরিয়েই দিলে।
আমি এ রঙিন চাকচিক্য চাইনি কোনদিন
বিশ্বাস কর।
হাড়িয়ে যেতে চাইনি কোনদিন এই
বাহ্যিক চকচকে এবং ক্রিত্তিম
আয়োজনের ভিড়ে।
নিষ্প্রাণ এ চার দেয়ালের মাঝে
আটকে থাকা আর যাই হোক জীবন নয়
তা আমি টের পেয়েছি ঠিকই।
মেকি শহরের অলিতে গলিতে
নকল মানুষের ভিড়ে আমি প্রান হারাই
প্রতি মুহূর্তে।
মুদ্রার এপিঠ ওপিঠ করে
জীবনের শেষ হতে পারেনা
এ আমার বিশ্বাস।
এ সভ্যতা আমায় স্পর্শ করে ঠিক
তবে বশ করতে পারেনি।
এ সভ্যতা আমিতো চাইনি।
আমি আমার প্রিয় বন্ধুর মুখটি দেখতে চাই
যে কিনা আমার কাছে এখন শুধুই
মুঠো ফোনের ক্ষুদে বার্তা।
আমি প্রিয়তমার নিজ হাতে লেখা
প্রতিটি অক্ষর পরে দেখতে চাই
যাতে মিশে আছে তার মৃদু স্পর্শ।
আমি প্রতিটি শিশুর মাঝে এনে দিতে চাই
আমার স্বপ্নের শৈশবটি।
আমি প্রতিজন বৃদ্ধের হাত ধরে বলতে চাই
এ জগতের চাকা আবার উল্টো ঘুরব।
ভাব্বেন না।
হাঁ আমি চাই সে দিনগুলো
যেখানে মিশে ছিলও শুধুই একগুচ্ছ
ভালবাসা।
ছিলনা প্রাশ্চাত্তের ঝংকার
আর একরাশ কর্পোরেট অহংকার।
একদিন আসবে জানি
অপেক্ষায় রইলাম।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




