আমি মৃত মানুষগুলোরই একজন।
সুখ খোঁজা শহরের অলিতে গলিতে
প্রতিমুহূর্তে হাতবদল হই।
রাস্তায় রাস্তায় মুক্তার খোঁজ করি
আর বদলে যাই রঙ্গিন মুখোশ এর পর মুখোশ।
কখনো কখনো ক্লান্তিরা জেগে ওঠে ,
বস্তাপচা কবিতার খাতায়
কিছুটা প্রাণ আসে।
তবে,
আমি আর কতোটা পারি?
গোলকধাঁধায় যে আটকে আছি বহুদিন।
কোন রাতে খুঁজে নেই খোলা মাঠ।
সবুজ ঘাসে
পা পরতেই বোঝা যায় এ নিষ্প্রাণ।
সভ্যতার ছোঁয়া লাগতেই
নিয়তির এক সভ্য মুখোশী দানব
শুষে নিয়েছে এরও প্রাণশক্তি।
তাই আজ তাকেও মানুষ মনে হচ্ছে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




