নৈশপ্রহরীর চোখদুটো তখনো সজাগ,
বাড়ছে রাত,
লোহার মত শক্ত মেশিনম্যানেরা,
নরম বিছানার চাদর আর বালিশে লেপটে আছে
মৃত মাছের ন্যায়।
তবু হাতে গোনা কিছু অভাগা
প্রাণশক্তির খোঁজে দাপিয়ে বেরাচ্ছে অন্ধকার।
রাত তাদের স্বপ্ন দেখাচ্ছে প্রতিনয়ত
তাদের অন্ধকার আলোর থেকে তীব্র
আর লোহার চেয়ে শক্ত তাদের শরীর।
জীবন তাদের স্নিগ্ধ জলরাশি।
কারো কারো নেশার ঘোর লেগে থাকে সদা।
জ্বলজ্বল করে চোখ।
কারো বিনিদ্রা আজ ব্যাধি।
জীবন যেন পানশালার টেবিলে টেবিল।
যেদিকে তাকাও শুধু মাতালের অট্টহাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




