নীলাম্বুরী, তোমার অম্বর জুড়ে মেঘের ঘনঘটা
ও সলিলে দিতে চাই সামান্য আলোর ছটা,
তোমার অশান্ত ঊর্মি আমায় মেনে কি নেবে?
কিছু অপমান তারপরও পিছুটান,
বলো তোমার মন কি আমায় দেবে ৷
নয়তো নাশ করে দেব এ পরাণ !
'
আজ গগন কাঁদছে কেউ শুনবেনা
তারকাও বুঝি কেউ গুনবেনা, তাই
সাড়া দাও ফেলে সব সংকোচ, শরম
হাতে মোর সময় যে কম ৷
'
শুধু আমিই জানি,
তোমার তরে এসেছে মহাপ্রলয়ের দৈব বানী
তার সাথে সর্বনাশ কতখানি ৷
সইবে আঘাত এ বয়স হয়নি এক্ষনি,
তুমি যে কৌশরী !
তাইতো তোমার পার্শ্বে আমি, নীলাম্বুরী ৷
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



