somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনাদের পাড়ার রাজাদা (কাহিনী-৫)

৩১ শে মে, ২০০৭ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রীষ্মের ছুটি চলছে। পড়াশুনার তেমন চাপ নেই। নেই বাড়ীর বড়দের চোখ রাঙ্গানী । চলছিল আম কাঁঠাল চুরি। কত আর আম কাঁঠাল খাওয়া যায় । একদিন আম কাঁঠালে অরুচি হয়ে গেল। তখনই একদিন অন্তু চন্দ বাড়ীর গান্ডারি কুশারের (আঁখ) খবর নিয়ে এল। সদলবলে চন্দ বাড়ীর পেছনের বাগানে সরজমিনে তদন্ত চালানো হল । করা হল পরিকল্পনা। কে কোথায় থেকে কিভাবে চন্দ বাড়ীর গান্ডারি কুশার সাবার করা হবে তার ছক করে ফেললাম।
দুদিন পরের এক রাতে পরিকল্পনা মাফিক দলবল নিয়ে চন্দ বাড়ীর পেছনের বাগানে আমরা সবকটা হাজির। যেই না আমরা বাগানের বেরার বাধন কেঁটেছি আর যাই কোথায়, দুটো ইয়াবড় বাঘা কুকুর (খাঁটি বঙ্গজ)এসে চরম হই চই বাধিয়ে দিল। আমরা পালাবার পথ পাইনা । চন্দ দাদুরা সব বেরিয়ে এলেন। চন্দ দাদুদের সাত ভাইয়ের সংসার। মিলিটারি ব্যারাকের মত বাড়ী। চন্দ দাদুরা এবং তাদের ছেলেপুলেরা সব বেরিয়ে এসে সেকি হম্বি তম্বি । শেষকালে কোনরকমে পাশের পানা পুকুরে ডুবে আত্মরক্ষা করলাম।
আত্মরক্ষা তো করলাম কিন্তু বন্ধুদের কাছে মুখ দেখানো দায় হয়ে উঠলো । কিছু একটা করতে হয়। যা করার তাড়াতাড়িই করতে হবে। কিন্তু কিভাবে?
রাজাদার স্মরণ নিতে হল। রাজা বললো এই ব্যাপার আগে বলবিতো । আমিওতো এইরকমই কিছু একটা খুঁজছিলাম। আমার ফুটবল টিম শিল্ডে নাম দিয়েছে । একজোরা বুট কিনতে হবে। বলও দুটো কিনতে হবে। ঠিক আছে । সব ব্যবস্হা করে আমি তোদের জানাচ্ছি। তারপর ঠিক চারদিন পরের রাতেই চন্দ বাড়ীর বাঘা কুকুরের পাহারায় আমরা গান্ডারি কুশার সব সাবার করে দিলাম। আমরা অবশ্য তিন ভাগের এক নিয়েই সন্তুষ্ট হলাম বাকিটা রাজাদার ফুটবল টিমের পেছনেই গেল।

রাজাদার কাছে গোপন রহস্যটা পরে শুনেছিলাম। রাজাদা পাউরুটিতে মাংষের ঝোল লাগিয়ে বাঘা কুকুর দুটিকে খাইয়ে খাইয়ে দুদিনেই বশ করে নিয়েছিল। তারপর ব্যাপারটা খুব সহজ হয়ে যায় ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×