তুমি এস
৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি এস
দরজাটা খোলা-ই আছে,
আমি থাকি বা না থাকি
জানালার পাশে,
তুমি এস,
নিঃসংকোচে বস ড্রয়িং রুমে
সোফার হাতলে হাত রেখে
অথবা কুশন কোলে।
আমি আসব, বসব,
মুখোমুখি হব দুজনে।
অফিসেও আসতে পার।
বাড়তি চেয়ার রাখা হবে
এয়ার কুলার তো আছেই।
কথা বলব কাজের ফাঁকে,
চা-কফির চুমুকে চুমুকে,
দুজন টেবিলের দুপাশে
চোখে চোখ রেখে।
নাকি আসবে কোন পার্কে?
বসব কোন বেঞ্চিতে
অথবা ঘাসের উপর
কোন ছায়াদার গাছ দেখে
অথবা ঝোপের আড়ালে।
বাদামের খোসা ছড়াব
কোলে মাথা রেখে।
কল্পে-গল্পে সন্ধ্যা হবে,
জোনাকিরা আলো দিবে,
চাঁদের আলো থাক বা না থাক
অন্ধ হব তোমার রূপে।
স্নিগ্ধ চুলে হাত বুলিয়ে
বুকের কাছে কানটা পেতে
শুনব তোমার ফিসফিসানি
নিবীড় আলিঙ্গনে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!
বিস্তারিত মূল্যায়ন শেষে সে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুন