somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নববর্ষে আশার আলো

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে এসএসসি ও এইচএসসি পাশ করা ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর!

(স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিদ্যমান ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নিদের্শনা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রনালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, মন্ত্রণালয় মনে করে, বর্তমান ভর্তি পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের যেমন অর্থের খরচ হয়, তেমনি নানা ধরনের হয়রানিও হয়। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে এটি করা গেলে শিক্ষাবর্ষ (সেশন) দ্রুত শুরু করা সম্ভব হবে।
ওই কর্মকর্তা আরও জানান,যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আইনে চলে,তাই তাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না। এজন্য তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: Click This Link )

ইতোমধ্যে সফলভাবে শেষ হল প্রশ্ন ফাঁসের জাতীয় বছর ২০১৪। বছরজুড়ে পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবেদন উপস্থাপন করতে গেলে বিশাল আমলনামা হয়ে দাঁড়াবে। প্রাথমিক শিক্ষা সমাপনী থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্নাতক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এমনকি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এ সময়ের মধ্যে। শুধু পাবলিক পরীক্ষা আর ভর্তি পরীক্ষাই নয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে। ফাঁস হওয়া এ সব প্রশ্ন ফেসবুকের বিভিন্ন আইডিতে পাওয়া যায়। গত বছরও প্রশ্ন ফাঁসের যেন মহোৎসব ঘটে ছিল দেশজুড়ে।

সরকারি নথিপত্র অনুযায়ী ১৯৭৯ সালে প্রথম এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। সে সময় থেকে ২০১৪ সাল পর্যন্ত গত ৩৫ বছরে সরকারি-বেসরকারি তথ্য অনুযায়ী অন্তত শতাধিক প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে।

২০০৯ সাল থেকে ২০১৩ পর্যন্ত বিসিএসের সবক’টিতে (২৯তম থেকে ৩৪তম বিসিএস পর্যন্ত), গোয়েন্দা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, খাদ্য অধিদফতরের কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক নিয়োগ, অডিট, এনবিআর, সহকারী প্রাথমিক এটিইও, মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা, প্রাথমিক সমাপনী পরীক্ষা, জেএসসি পরীক্ষা, এসএসসি, এইচএসসি, সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ অন্তত ৩০টির অধিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে।

শিক্ষাজীবনের প্রথম স্তর থেকে ক্যারিয়ার গঠন পর্যন্ত যাবতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁস হতে আমাদের আর চিন্তা কী? খালি পরীক্ষা দেব আর পাশ করব। সরকার বলবে, ‘বিগত সরকারের আমলে এদেশে শি্ক্ষার হার ছিল লজ্জাজনক, আমরা শিক্ষার মান বাড়িয়েছি -আমারাই শিক্ষার হার বাড়িয়েছি।’

অতএব, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেলে যারা লেখা-পড়া ছাড়ার পরিকল্পনা করেছেন তারা এবার নিশ্চিন্তে থাকুন, সময়মত প্রশ্ন পেয়ে যাবেন। শিক্ষামন্ত্রী (নাহিদ) তো বলেই দিয়েছিলেন -ওটা (প্রশ্ন) ফাঁস নয়, সাজেশন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×