
আজ(১৪-০৩-১৯) অ্যানড্রয়েড মোবাইল থেকে ঢুকলাম। VPN proxy master & Ultimate VPN, দুটো অ্যাপ ইনস্টল করেছি। কি আর করার! এখন Ridmik keyboard দিয়ে টাইপ করছি।
চারপাশের লোকজন ব্লগ নিয়ে যা ভাবছেঃ
পরিচিত অনেকেই ব্লগ চেনে। ব্লগে যে লিখি(হোক সে জগাখিচুড়ী/অখাদ্য টাইপ কিছু) বাসার কেউ জানে না। বন্ধুদেরও এ নিয়ে বলি নি। আমার পরিচিত কেউ ব্লগ পড়ে না। তবুও ভয়ে আছি, 'ব্লগে লিখি' কথাটা শুনলে/জানলে কে কি মনে করবে?
একটি ঘটনাঃ
গত সোমবার(১০.০৩.১৯) এক কাজে থানায় গিয়েছিলাম। ডিউটি অফিসার টেলিফোনে কথা বলা শুরু করলে বেখেয়ালে আমি ব্লগ পড়া শুরু করলাম। সিভিল ড্রেসের মাঝবয়সী এক অফিসারের ওয়াকিটকির শব্দে হুঁস ফিরে পেলাম। হায় হায়! থানাতে এসেও আমি ব্লগ পড়ছি! তাও আবার নিষিদ্ধ সাইট! মনে মনে ভাবছি, কাম সারছে, ধরা খেলাম নাকি? কথার ফাঁকে বুঝলাম সামহোয়্যারইন ব্লগকে উনারা সেভাবে চেনেন না/ব্লগের লেখা পড়েন না। সরকার থেকে সামু যে বন্ধ হয়েছে এটাও জানে না(কথা শুনে তাই মনে হল)। তবে ব্লগার ও ব্লগ সম্পর্কে একটা পজিটিভ ধারণা আছে।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





