



ইন্ডিয়ার সীমান্তবর্তী এক জেলায় যাবো। ওপারে চুরি হওয়া মোবাইল এখানে বেশ কমদামে পাওয়া যায়। কীভাবে কি হয়, না হয় সেসব ঘুরে দেখার জন্য সেখানকার পরিচিত একজনকে নিয়ে রওনা হলাম। স্টেশনে গিয়ে টিকিট কাটা হল। লোকাল ট্রেন, তবুও এত আগে আসলাম কেন ভেবে নিজেকে বোকা বোকা লাগছিল। গাছাড়া ভাব নিয়ে স্টেশন, প্ল্যাটফর্মে ঘুরছি, সবার কাজকর্ম দেখছি, ছবি তুলছি; আর মনে মনে সরকার ও রেলের চৌদ্দগুষ্টিকে গালি দিচ্ছি। বেশ খানিকটা সময় পর আরেকটা ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। ট্রেনের নাম দেখেতো মাথায় বাড়ি। আরে! এই ট্রেন তো আমাদের ট্রেনের পরে যায়! তবে কী.....!!?? ওখানকার একজনকে জিজ্ঞেস করে নিশ্চিত হলাম। আসলে ট্রেন ঠিক সময়েই ছেড়েছে। আমি সেটার ছবিও তুলেছি। কিন্তু ঐ যে, মনে একটা ধারণা আছে, দেশের ট্রেন মানেই লেট।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


