somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনুভব সাহা
যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে এসেছে: শিল্পমন্ত্রী

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন্ত্রী মশাইয়ের বাণীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বেরসিক পেঁয়াজের দাম হুহু করে বেড়ে চলেছে। আমাদের এখানে আজ প্রতিকিলোর দাম চলছে ২২০-২৪০টাকা করে। অথচ গতকালই ছিল ১৬০করে, তার আগের দিন ছিল ১৪০টাকা।
কুরবানির ইদের পর থেকে দামের এমন অবস্থার সূচনা হয়েছে। যদিও তখন ৩০-৪০টাকা ভেতরেই ছিল। ভারত রপ্তানি বন্ধ করায় এর দাম লাগাম ছাড়া হয়ে যায়। কোন দিন ৯০, কোনদিন ১০০। তারপর মিয়ানমার, তুরস্ক, মিশর থেকে পেয়াজ আনা হয়। ভারতও কয়েক হাজার টন রপ্তানি করে। পুজোর মধ্যে দাম কিছুটা কমে(৬০টাকা কেজিতে কিনেছি), কিন্তু এরপর আর কমেনি। বরং দিনকে দিন বাড়ছে। এমন লাগামহীন মূল্য বৃদ্ধি দেখে হতবাক হচ্ছি, এমন না যে দোকানে পেঁয়াজের খুবই সংকট। বরং প্রতিটি দোকানেই পর্যাপ্ত মজুদ আছে তারপরও একে অন্যের দেখাদেখি দাম বাড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সময়মত পদক্ষেপ নিলে, নিয়মিত মনিটরিং করলে এমন পরিস্থিতি হয়তো তৈরী হতো না।

কোথায় হারিয়ে গেল সোনালি দিনগুলো সেই, আজ আর নেই:
নরমালি পেঁয়াজের দাম দেখেছি ২০-৩০টাকা করে। গত রমজানে ১০-১২টাকাতেও কিনেছি(একদিন তো ৪০টাকায় পাঁচ কেজি পেয়েছি), সেদিন ভেবেছিলাম এত কমদাম হলে কৃষক লাভ করবে কী করে! দাম আরেকটু বাড়া দরকার। তখন কী ভেবেছি, এমন পরিস্থিতিতে পড়তে হবে!
শীতের মৌসুমে আমাদেরও অল্প কিছু পেঁয়াজের আবাদ করে। এসব পেয়াজের ফলন কম, আবার বেশীদিন রাখলে নষ্ট হয়ে যায়। তাই ফসল তোলার পরপরই বিক্রি করে দিতে হয়। ঐ সময় দাম কম থাকায় লাভ কিন্তু তেমন হয় না(বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ থাকায়)। অথচ মৌসুমের শেষ দিকে এসে পেঁয়াজ পাওয়া যায় না। দেশে যেহেতু পেঁয়াজের ঘাটতি রয়েছে, উৎপাদন বাড়িয়ে, সংরক্ষণ ব্যবস্থাকে উন্নত করে এর চাহিদা মেটানো সম্ভব। ইচ্ছা থাকলেই সম্ভব।

[আজ আঠাশ চাল নিলাম ৪০টাকা করে। ডিম ৩০টাকা হালি, মুরগি(পোল্ট্রি) ১২৫টাকা। ডাল, তেল, আলুর দামও স্বাভাবিক। তবে মাছ ও সবজির দাম বেশ চড়া]
পেঁয়াজের কেজি দেড়শ, মন্ত্রী বললেন ‘নিয়ন্ত্রণে’
পেঁয়াজের কেজি ২০০ টাকা ছাড়িয়েছে
পেঁয়াজের কেজি ২৫০!
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×