আমরা কি দিন দিন অসহিষ্ণু জাতীতে পরিণত হচ্ছি?
২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩১.০৫.১৯; টিকিট কেটে বাসে উঠলাম। প্রচন্ড গরমের সাথে ধুলোর দৌরাত্ব বাদ দিলে সব কিছু ঠিকঠাকই ছিল। বসে থাকতে থাকতে ঝিমুনি আসছিল। হঠ্যাৎ বিকট এক শব্দে বাস থেমে গেল। বাসে তো তুমুল হৈ চৈ। এক ট্রলি বাসের পেছনে ধাক্কা দিয়েছে, বাস থামলেও ট্রলি পালিয়েছে। এখন সবাই মিলে ট্রলি চালকের গুষ্ঠি উদ্ধার করছে। চার লেনের রাস্তায়(নির্মাণকাজ এখনো শেষ হয় নি) ধাক্কাধাক্কির ব্যাপার কেন ঘটলো? ভেবে পেলাম না। যা হোক, বড় কোন অঘটন না হওয়ায় একটু পরে বাস আবার চলতে শুরু করলো।
এর মধ্যে বাসের কন্ডাক্টর টিকিট চেক করলো। একদম পেছনের সিটে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। সবাই ভাড়া দিলেও এক লোক দিচ্ছে না, তার কথা শেষ স্টপেজে গিয়ে টাকা দিবে, এখন দিবে না। এদিকে কন্ডাক্টর নাছোড়বান্দা, সে এখনই টাকা নিবে। তর্কের এক পর্যায়ে কন্ডাক্টর ওই লোকটার গায়ে হাত তুললো। যাত্রীদের অনেকে এখন লোকটার প্রতি সমব্যথী। একজন বললো, "ভাড়া না পেলে বাস থেকে নামিয়ে দিবে, গায়ে হাত তোলা কেন!" এদিকে লোকটা ফোন করে ওদের লোকজনকে মোড়ে আসতে বললো, হেল্পার-ড্রাইভারকে ওরা দেখে নেবে। আমার স্টপেজ আগে থাকায় নেমে গেলাম। শেষে কি হয়েছিল জানা হয় নি। তবে এটা বুঝেছি, কিছু লোক আছে এরা হেনতেন ছুতোয় গায়ে পড়ে ঝগড়া করে/জল ঘোলা করে খেতে পছন্দ করে।
চিন্তার বিষয় হল, আমরা ছোটখাট ব্যাপারে দলগত অপরাধের দিকে ঝুঁকে যাচ্ছি।
¢¢
লাখাইয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত ¢¢
মিঠামইনে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ ¢¢
ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত ¢¢
গরুর মাংসে হাড় বেশি দেওয়ায় সংঘর্ষ, আহত ২০ কিংবা চোর/ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারা। আরও একটি ভয়ের ব্যাপার হল সাম্প্রতিক সময়ে ধর্ম অবমাননার অযুহাত তুলে সহিংস কর্মকান্ড। রামু, নাসিরনগর বা ভোলার ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কতটা অসহিষ্ণু আমরা!
।।
‘আসুন জানালা মেরামত করি’।।
মোঃ আব্দুর রাজ্জাকভাঙ্গা জানালা তত্ত্বে সমাজের ছোট-বড় অপরাধ।।
শান্তি সূচকে অবনতি বাংলাদেশের
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুন