somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনুভব সাহা
যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

পাক্কা তিন ঘন্টা পর ৪৫টাকার পেঁয়াজ পেলাম

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে উঠে ভাবলাম যাই আজ ৪৫টাকা কেজির পেঁয়াজ দেখে আসি। ৯:১২, তখনো পেঁয়াজের গাড়ী আসেনি। মাঝারি সাইজের দুটো লাইনে নারী পুরুষরা দাঁড়িয়ে আছে। আমিও দাঁড়ালাম। লাইনে নিন্ম আয়ের মানুষরাই বেশী। আছে মাদরাসার ছাত্র, বয়স্ক মুরুব্বী, শিক্ষার্থী, কাজের মেয়ে(গৃহকর্ত্রী হয়তো পাঠিয়েছে)। ধীরে ধীরে মানুষ বাড়ছে, লাইন নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, মেয়েরা কিচিরমিচির করছে। পুলিশের গাড়ি এসেছে কিন্তু পেঁয়াজের দেখা নেই। এদিকে দশটা পেরিয়ে গিয়েছে। রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে সবাই হাপিয়ে যাচ্ছে, অনেকে বসে পড়েছে। কয়েকজন মেয়ে দেখলাম চলে যাচ্ছে। আমি নাস্তা না করেই এসেছিলাম। তাই পাশের জনকে বলে রুমে আসলাম।

খেয়ে দেয়ে আবার গেলাম। তখন প্রায় পৌনে এগারোটা , দেখিগাড়ি এসেছে। তবে এখনো বিক্রি শুরু করে নি। সামনে এত লোক দেখে অবাক হলাম, আগে যেখানে ২০-২৫জন লোক ছিল, এখন দেখি ৫০ জনেরও বেশী! কে ছিল আর কে ছিল না কিছুই বুঝতে পারছি না। লোকজন এক প্যাকেট করে নিচ্ছে আর যাচ্ছে(দু একজন একবার নিয়ে আবার নেবার পরিকল্পনা করছে)। এক পুলিশ দেখি এক প্যাকেট নিল, আরেকটা ছেলেকে দু প্যাকেট নিল।

এদিকে সাড়ে এগারোটা পেরিয়ে গেল কিন্তু লাইন তেমন আগায় না। সামনে জটলা করা অনেকেই পরিচিতদের পাশে গ্যাটিজ হিসেবে ঢুকে পড়েছে, অনেকে ঢুকে পড়ার সুযোগ খুজছে। পেছনের আমরা এ নিয়ে হৈ চৈ শুরু করলাম, পুলিশ এসে জটলা সরিয়ে দিল, লাইন আগাতে থাকলো। অনেক আন্ডা ববাচ্চাকেও লাইনে দেখলাম। এক মুরুব্বী দুজনকে ভেতরে ঢুকালো। বিরক্তি লাগলেও আমি চুপ করে আছি, এক পেঁয়াজ কিনতে গিয়ে কত হুড়ো হড়ি করবো! আমার পাসের জন প্রতিবাদ করলো(ওরা ৮-১০জন এক সাথে পেঁয়াজ নিতে এসেছে)। পুলিশ আসায় সামনের জটলা অনেকটাই কমে গেল। একটু পর আবার আরেকজন এসে ঢুকতে চাইলে আমি রেগে গেলাম, এক পুলিশ এসে তাকে জোর করে সরিয়ে দিল(এক পেঁয়াজ নিয়ে কত কান্ড!) লাইন ধরে পেঁয়াজের গাড়ির সামনে আসলাম। গাড়িতে একজন প্যাকেট করছে আরেকজন ওজন করে টাকা নিচ্ছে। একবার ছেলেদের দিচ্ছে আরেকবার মেয়েদের দিচ্ছে। দুই পাশে পুলিশ আছে, তার ফাঁকদিয়ে মাঝে মধ্যে দু-একজন সাইড থেকে পেঁয়াজ নিয়ে যাচ্ছে। আবশেষে আমি প্যাকেট পেলাম। প্রতি প্যাকেট ৫০ টাকায়।(৪৫টাকায় দিলে খুচরার একটা ঝামেলা হয় তাই ৫০টাকা নিচ্ছে আর ১কেজির একটু বেশী দিচ্ছে)। গুনে দেখলাম পাঁচ খানা পেঁয়াজ আছে। চেহারা দেখে বুঝলাম এটা সম্ভবত মিশরীয়/তুরস্কের পেঁয়াজ।
রুমে এসে দেখি বারোটা পেরিয়ে গিয়েছে। মনে মনে ভাবলাম, দাম যাই উঠুক এক কেজি পেঁয়াজের জন্য লাইনে আর দাঁড়াবো না। গুড বাই টিসিবি।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×