somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনুভব সাহা
যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

বজ্জাত বাড়িওয়ালাদের আচ্ছাতাকে পিডাইতে ইচ্ছে করে

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাসখানেক আগে(০৬.১১.১৯) বাড়িওয়ালা নোটিশ টাঙিয়েছিল, "আগামি ডিসেম্বর ২০১৯ থেকে ভাড়া ৪৫০০টাকা বৃদ্ধি করা হল"। নোটিশ দেখেই মেজাজ বিগড়ে গেল। কোন পাগলে ডিসেম্বর থেকে ভাড়া বাড়ায়! তাও আবার একবারে ৪-৫হাজার টাকা!

ভাড়া বাড়ালে জানুয়ারি থেকে বাড়বে, আর সেটাও একটা লিমিটের মধ্যে। মালিককে ভাড়া বাড়ানোর কারণ জানতে চাইলে বলে, সব কিছুর দাম বেড়েছে, পাশের বিল্ডিংগুলোতে ভাড়া এর চেয়েও বেশী, এই ভাড়ায় এমন জায়গায় থাকা যায় না, না পোষালে অন্য কোথাও চলে যাও ব্লা ব্লা...

গতবার(২ বছর আগে) যখন ৬০০০টাকা ভাড়া বাড়ানো হয়, কথা ছিল পুরো ফ্লোরে টাইলস লাগিয়ে দেবে, সবরুম রং করে দেবে, টিভির জন্য আরেকটা রুম করে দেবে। কিন্তু এখন সরকার দলের মত কোন কথাই ঠিকমত রাখেনি। ফ্লোরে টাইলস না বসিয়ে প্লাস্টার করেছে, রুমগুলোর শুধু বাইরের দিকে রং করেছে, আমাদের জন্য টিভির রুম তৈরী করে(শুধু কয়েক মাস আমরা ব্যবহার করেছি) এখন অন্যদের ভাড়া দিয়েছে।

এর আগে দুই ব্লকে দুটো মিটার(বিদ্যুতের) ছিল, দুটো মিলে বিদ্যুৎ বিল আসতো গড়ে ৫-৬হাজার টাকা। কয়েকমাস আগে আমাদের একটা মিটার অন্য ফ্লোরে লাগিয়েছে; এমাসে বিল এসেছে প্রায় ৮০০০টাকা, গতমাসে এসেছিল ৯ হাজার টাকারও বেশী।
সবাই মিলে মালিককে বলা হল: অন্তত নতুন একটা মিটার লাগিয়ে তারপর ভাড়া বাড়াক, সালা কোন কথায় শুনলো না। ইচ্ছে করছিল মাইর দেই। সালার বাড়িওয়ালা গুলা এমন ক্যান!

মনে অনেক চিন্তাই আসছিল। একবার ভাবছিলাম, সিটিকর্পোরেশনের কাছে অভিযোগ করবো নাকি(এর বাড়ি বিল্ডিং কোন অনুসারে বানানো নয়, ঠিকমত হোল্ডিং ট্যাক্স দেয় না), না পুলিশের কাছে গিয়ে কেস টেস করবো। নাকি অন্য কোথাও চলে যাব। কিন্তু যাব কোথায়? অন্য বাড়িওয়ালা যে এর চেয়ে বড় হারামি হবে না, তার কোন নিশ্চয়তা আছে?



অনেক তর্ক বিতর্কের পর ঠিক হয়েছে ভাড়া কিছু কমানো হবে, আর জানুয়ারি থেকে ভাড়া বাড়বে।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

বিএনপির যারা আজ আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা ভাবছেন...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০


১. শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা বারবার বলেছেন, জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর ছিলেন, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এমনকি তাকে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও বলতেন…
২. খালেদা... ...বাকিটুকু পড়ুন

ধন্যবাদ ড. ইউনূস। আপনিই দেখিয়ে দিলেন।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৯


মৃত্যুদন্ড প্রাপ্ত হাসিনা বিগত ৩টি নির্বাচন এমনভাবে করেছিল যে সেখানে কোন নাগরিককে ভোট দেওয়ার প্রয়োজন হতোনা। দিনের ভোট রাতে হয়েছে, আগের দিন হয়েছে অথবা তাহাজ্জোত পড়ে হয়েছে। এই আগের... ...বাকিটুকু পড়ুন

নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭



জনাব তারেক রহমান,
আসসালামু আলাইকুম।

আমি প্রথমেই জানাতে চাই, ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের মানুষের কোন বিরোধ নেই। ঐ দেশের সাধারণ জনগণ আমাদের সাথে শত্রুতা পোষণ... ...বাকিটুকু পড়ুন

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×