somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সালাফীদের পল্টি খাওয়া-

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মুসলিম সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর সমাধিক্ষেত্র ভেঙে তার দেহাবশেষ অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়ার একটি প্রস্তাব দেয়ার খবরটাকে প্রথমে শিয়াদের প্রপাগান্ডা বলে উড়িয়ে দিতে চেয়েছে আমাদের দেশের সালাফীপন্থীরা। আমরা সালাফীপন্থী বলতে এক কথায় বুঝি, যারা ইসলামের নামে ইয়াজীদকে এবং রাজতন্ত্রকে সর্মথন করে এবং সৌদি সরকারের খুত খেয়ে জীবনধারন করে তাদেরকে।
যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ানের বানানো প্রতিবেদনটি যখন সত্য বলে প্রতীয়মান হচ্ছিল, তখনি এদেশের সালাফীরা নানা কুযুক্তি দিয়ে মানুষকে এটা খাওয়ানোর চেষ্টা করলেন। মুহুর্ত যেতে দিলেন না নানা কুযুক্তি দিয়ে সৌদির সিদ্ধান্ত যথার্থ বলে প্রমানে লেগে গেলেন। এখন জানা যাচ্ছে, খবরটা আসলে পুরো সত্য নয়। এখন আবার তাদের সুর পাল্টে গেলো। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের এক শিক্ষাবিদের সঙ্গে আলোচনার পর এ সংক্রান্ত একটি প্রস্তাব এরই মধ্যে মদিনার ‘মসজিদে নববী’ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। গুরুত্বের দিক থেকে মুসলমানদের কেবলা কাবা শরিফের পরই মসজিদে নববীর স্থান। এখানেই রয়েছে মহানবীর (সাঃ) রওজা বা সমাধি। সৌদিরা কবর জেয়ারতকে কবর পুঁজা গন্য করে। উপরন্তু তারা শিয়াদের উপর ভীষনভাবে চটে আছে শিয়ারা মা ফাতেমার কবর জেয়ারত করে বলে। আল্লাহপাক পবিত্র কাবায় রক্তপাত নিষিদ্ধ ঘোষনা করলেও, সৌদির বাদশাহ বিদআতের অজুহাতে ১৯৮৭ সালে ৪০০ ইরানী হাজীকে গুলি করে হত্যা করতে কার্পণ্য করেনি। কাজেই সৌদিদের দ্বারা মহানবীর কবর সরানো অসম্ভব নয়। স্বাভাবিকভাবেই সাধারণ মুসলমানেরা আতঙ্কিত হয়ে পড়লেন। এখন জানা যাচ্ছে, খবরটা পুরো সত্য নয়। মহানবীর কবর ধ্বংস নয়, আলাদা করতে চাইছে সৌদি কর্তৃপক্ষ। কবর জিয়ারতকে যথাসাধ্য কষ্টকর করে তুলতে চাইছে তারা। শিয়াদের একটা শিক্ষা দেওয়াও তাদের পরিকল্পনায় রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
ঘটনা আংশিক হলেও প্রকাশিত হয়ে পড়ায় বেকায়দায় পড়ে যায় সালাফীরা। এতোকাল তারা নানা বিষয়ে শিরক শিরক বলে চিৎকার করলেও, এখন তাদের সেই চিৎকার আর মুসলমানদের কাছে কোন গুরুত্ব পাচ্ছে না। বরং মুসলমানেরা আশঙ্কা করছেন শিরকের অজুহাত তুলে কিম্বা পাথর পুঁজার অজুহাত তুলে মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াত কিম্বা পুরো কাবাঘরকেও ক্রমে ধ্বংস করে দিতে পারে এই সালাফীরা।
উগ্রভাবে শিয়াদের বিরুদ্ধাচারন করা, ইসলামী আন্দোলনকে জঙ্গী হিসাবে তুলে ধরা আর সৌদির রাজতন্ত্র রক্ষা ছাড়া সালাফীদের আর বিশেষ কোন লক্ষ্য নেই। গোটা বিশ্বে তারা ইসলামকে একটা উগ্র ও বর্বর ধর্ম হিসাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। আফগানিস্থানের জঙ্গী আল-কায়দা, ইরাকের জঙ্গী আই,এস এই সালাফীদের সৃষ্ট ফ্রান্কেসটাইন। তাদেরই সৃষ্ট আইএস ও আল-কায়দা এখন তাদের বিরুদ্ধে লেগে পড়েছে। এটাই আল্লাহর গজব।
শিয়াদের গলা কাটা, অমুসলিম সাংবাদিকের গলা কেটে তার ভিডিও প্রচার করা কি রকমের ইসলাম সেটা সালাফীরাই বলতে পারবে। এটা নিশ্চয়ই মহানবী(দঃ)-এর ইসলাম যে নয়, তা বলাইবাহুল্য।
হামাস, হিজবুল্লাহ, মুসলিম ব্রাদারহুড এবং ইরানের শিয়া সম্প্রদায় সালাফীদের জানি দুশমন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

×