somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগ আমলে নারায়ণগঞ্জবাসী মন্ত্রী পায় না

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭১ এ অনেক ত্যাগ এর বিনিময়ে স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি আমরা। লাল সবুজ পতাকায় মোড়ানো রয়েছে জানা অজানা অনেক কথা। সবুজ প্রকৃতিতে ঢাকা এ দেশ হানাদার মুক্ত করতে প্রায় সব শ্রেনীর মানুষকে দিতে হয়েছে কিছু না কিছু। স্বাধীনতার ৪ দশকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে প্রিয় জন্মভূমি বাংলাদেশ। পাহাড় সম ঊচু , সমুদ্র ঢেউয়ের মত গর্জন করে সারা বিশ্বে ঠাই করে নিয়েছি আমরা।

সারাদেশবাসীর মত এ দেশ স্বাধীনে নারায়ণগঞ্জবাসীরও ভূমিকা রয়েছে। এক ধাপ এগিয়ে বলতে পারি, ভূমিকা ছিল একটু জোরালো। ১৯৫২ এর ভাষা আন্দোলন, ’৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬৬’র ৬ দফা , ’৬৯’র গণ অভুথ্থান ও ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের ভূমিকা ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা রয়েছে। দলমত নির্বিশেষে এ কথা স্বীকারও করেন সবাই। এর সাথে আরো একটি ইতিহাস না যুক্ত করলেই নয়। অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ও স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামীলীগের জন্ম ইহিতাসেও এ নারায়ণগঞ্জের নাম জড়িত। তবে দু:খের বিষয় এই যে, আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে এ জেলায় মন্ত্রীত্ব দেয়া হয় না।

একটু পেছনে ফিরে তাকালে মনে পড়ে, হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টির আমলে এখানে মন্ত্রীত্ব ছিল। নারায়ণগঞ্জ- ৪ আসনের তৎকালীন সংসদ সদস্য এমএ ছাত্তার প্রথমে শ্রম ও জন শক্তি মন্ত্রী, পরে পাট মন্ত্রী, এরও পরে জাতীয় সংসদের চীপ হুইপের দায়িত্ব পান। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে দলের তখনকার স্থায়ী কমিটির সদস্য ও নারায়নগঞ্জ -১ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন চৌধুরী স্বরাস্ত্র মন্ত্রী হন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট ক্ষমতায় এলে নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক রেজাউল করীম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হন।
মাঝে ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে এ জেলায় কোন মন্ত্রীত্ব দেয়া হয়নি। ৯ম সংসদ নির্বাচনে বিজয়ী বর্তমান সরকার পরিচালনা করছেন আওয়ামীলীগ।এবারেও এ জেলাবাসী মন্ত্রী পায়নি। ইতিমধ্যে একাধিকবার এই সরকারের মন্ত্রীসভায় রদবদল হয়েছে। যতবার নতুন মন্ত্রী করা হবে শুনেছি, একজন নারায়ণগঞ্জবাসী হয়ে ততবারই আশায় বুক বেঁধেছি। এই বুঝি আমার জেলার কাউকে মন্ত্রীত্ব দেয়া হবে। পরে হতাশও হয়েছি। আমার মত আরো অনেকেই এমন হতাশ হয়েছেন নিজ জেলার প্রতি অবহেলা দেখে।

যে জেলা দেশের স্বাধীকার আন্দোলনে প্রতিটি সংগ্রামে উৎপ্রোতভাবে জড়িত ছিল। যে জেলায় আওয়ামীলীগের নাড়ি পোঁতা। সেই জেলায় আওয়ামীলীগ মন্ত্রীত্ব দিতে এক কৃপণতা করে কেন ? তবে কি রাজধানীর পাশে এ গুরুত্বপূর্ন জেলায় মন্ত্রী হবার মত কোন যোগ্য ব্যক্তি নেই। এ প্রশ্ন রইল আওয়ামীলীগ প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
আওয়ামীলীগ আমলে নারায়ণগঞ্জে মন্ত্রীত্ব দেয়া হয় না
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×