somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগলায় ৩ মাস ধরে ১ হাজার ফোন বন্ধ

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানী লি: (বিটিসিএল) এর পাগলা অফিস আছে যথা স্থানেই। এর কর্মকর্তা কর্মচারীরা সময় মত অফিসে না এসেও বেতন ভাতা নিচ্ছেন ঠিকই। মাসে মাসে বিলও গুণতে হচ্ছে গ্রাহকদের। এরপরেও গত ৩ মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে এ অফিসের আওতায় থাকা প্রায় ১ হাজার টেলিফোন। দেশের অন্যতম বৃহত্তম এই ব্যবসায়ী এলাকায় এমন অবস্থা চলায় বিপাকে আছে ব্যবসায়ীসহ সাধারন গ্রাহকরা।
পাগলা নয়ামাটি এলাকার ব্যবসায়ী জাহের মোল্লা জানান, টেলিফোন বন্ধ থাকায় জরুরী ফ্যাক্স করতে নারায়নগঞ্জ শহরে যেতে হয়। এতে করে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হতে তার মতো অনেক ব্যবসায়ীকে। মুন্সীখোলার আবুল কালাম জানান, বয়সের কারনে মোবাইলে কথা শুনতে বিরক্তি লাগে। এ জন্য বাসায় ল্যান্ড ফোন নিয়েছি। ভাবলাম সরকারি ফোন সার্ভিস ভাল পাব। এখন দেখি উল্টো। গৃহিণী আসমা বেগম জানালেন, প্রতি মাসে টেলিফোন বিল দিয়েও কথা বলতে পারছি না। মোবাইলে বেশী টাকা খরচ করে জরুরী কথা বলতে হচ্ছে। সরেজমিনে গিয়ে পাগলা পাগলা টেলিফোন ভবনে দেখা যায় কথা বলার মত তেমন কেউ নেই। গেইটে অনেকক্ষন নক করলেও খুঁজে পাওয়া যায়নি কোন কর্মকর্তা কর্মচারীকে। তবে ভবনের ভিতর খালি জায়গায় রোদে তোশক গরম করতে দেখা গেছে।
পরে মোবাইলে যোগাযোগ করা হয় বিটিসিএল এর পাগলা অফিসের উপ সহ. প্রকৌশলী জাহাঙ্গীর এর সাথে। ৩ মাস ধরে এখানকার টেলিফোন বন্ধের বিষয়টি তিনি স্বীকার করে বলেন, টেকনিক্যাল কারনে তা বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে তিনি জানিয়েছেন বলে এ প্রতিবেদককে জানান।
সূত্রে জানা যায়, মাস শেষে বেতন ভাতা নিলেও নিয়মিত অফিসে আসেন না কোন কর্মকর্তা কর্মচারী। গ্রাহকের কষ্ট লাগবে তাদের কোন মাথা ব্যথা নেই বলে অভিযোগ অনেকের। উল্লেখ্য, পাগলা মুন্সিখোলা এলাকায় দেশের বৃহত্তম রড সিমেন্টের ব্যবসা কেন্দ্র। এ ছাড়া এখানে গার্মেন্ট, টেক্সটাইল মিল, ব্যাংক-বীমাসহ নানা ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে। ৩ মাস ধরে ল্যান্ড ফোন বন্ধ থাকায় এ সব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেই সাথে সরকারও রাজস্ব কম পাচ্ছে।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×