না ফেরার দেশে মতো চলে গেলেন প্রখ্যাত কৌতুক অভিনেতা সিরাজুল হক মন্টু ভাই। শনিবার রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
বাংলাদেশ টেলিভিশনের প্রথম ম্যাগাজিন অনুষ্ঠান ফজলে লোহানী উপস্থাপিত 'যদি কিছু মনে না করেন' এর নিয়মিত পর্ব ' কইনছেন দেহি' তে অভিনয় করে জনপ্রিয়তা পান মন্টু ভাই। তার সাথে ওই পর্বে অভিনয় করা লালু ভাই চলে গেছেন আগেই।
১৯৪৭ সালে স্থানীয় সিটি ক্লাব থেকে অমরাবতী মঞ্চে ‘টিপু সুলতান’ নাটকে টিপুর ছোট ছেলে মোয়াজুদ্দিনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। টেলিভিশনে শুরুতে তিনি ‘বি’ গ্রেড ভুক্ত হলেও দেশ স্বাধীন হবার পর তিনি বিটিভির ‘এ’ গ্রেড তালিকাভুক্ত হন। টেলিভিশনের পাশাপাশি তিনি শুরু থেকেই বাংলাদেশ বেতারের একজন নিয়মিত তালিকাভুক্ত শিল্পী ছিলেন। অসুস্থ হবার আগ মুহূর্ত পর্যন্ত মন্টু ভাই হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে নিয়মিত অভিনয় করে গেছেন। তিনি বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্রের মধ্যে ‘মাটির ঘর, সুজন সখী, দর্পচূর্ণ অন্যতম।
ময়মনসিংহ শহরের আকুয়াতে ১৯৩৮ সালের গোড়ার দিকে জন্ম গ্রহণ করেন তিনি।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



