somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দোস্ত তুমি একটা এরশাদ

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৬ ডিসেম্বর দুপুর বারটায় জরুরী কাজে শাহিন সারোয়ারকে সাথে নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে ঢাকার সায়েদাবাদ থেকে বাসে রওয়ানা দিয়ে পরের দিন সকাল ১০ টায় পৌছি। পুরো সপ্তাহ অবরোধ থাকায় শুক্রবার স্মরনকালের ভয়াবহ যানজট ছিল এ মহা সড়কে। দীর্ঘ বাস যাত্রায় ক্লান্ত- বিরক্ত যাত্রীদের নানা কথা শুনেছি। এর মধ্যে এক যুবকের একটি কথা শুনে প্রাণ খুলে হেসেছে অনেকেই। যুবকটি মোবাইলে তার বন্ধুর সাথে দীর্ঘ তর্কের পর শেষতক বলে ‘ দোস্ত তুমি একটা.....

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌল্লার প্রধান সেনাপতি মীর জাফর আলী খাঁ চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। ইংরেজদের পক্ষে তিনি ছিলেন নীরব পুতুল। তার এ ভূমিকার জন্যই প্রায় পৌণে ২ শ’ বছর বাংলা তথা এ উপমহাদেশের স্বাধীনতার সুর্য উদয় হয়নি। পলাশীর এ ঘটনার পর থেকেই এ উপমহাদেশে কেউ সন্তানের নাম মীর জাফর রাখে না। বরং কোন মানুষ যদি কারো সাথে বেঈমানী করে তাকে ‘মীর জাফর’ বলে গালি দেয়া হয়।

দ্বীতিয় বিশ্বযুদ্ধের পর জার্মানীর এডলফ হিটলার বিশ্ববাসীর কাছে একজন ভিলেন রুপে পরিচিত হন। আমাদের দেশে কেউ নিজ স্বার্থে অন্য কাউকে বেশী মাত্রায় ঘায়েল করলে তাকে বলা হয় ‘ লোকটা একটা হিটলার’।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে। ওই দেশের পররাস্ত্র মন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশের স্বাধীনতা রুখতে নানা অপতৎপরতা চালিয়ে ছিলেন বলে জনশ্র“তি রয়েছে। তিনি নিজ দেশের স্বার্থে বিভিন্ন দেশের পররাস্ত্র নীতিতে অনধিকার প্রবেশ করেছেন। কুটচালে তিনি সিদ্ধহস্ত ছিলেন বলে শোনা যায়। এ কারনে বাংলাদেশে কেউ বেশী রকম কুটচাল করলে তাকে বলা হয় ‘ লোকটা একটা কিসিঞ্জার।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। পরে তিনি দেশে ফিরে এক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হন। বিচারপতি আব্দুস সাত্তার সরকারকে হটিয়ে প্রথমে সামারিক আইন পরে দল গঠন করে রাজনীতিক রুপে আবির্ভুত হন এরশাদ। দীর্ঘ নয় বছর ক্ষমতায় থাকার পর আসম রবের জাসদের মতো দুই একটি ছাড়া দেশের প্রায় সব রাজনৈতিক দলের আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পতন হয় এই স্বৈরাচারের। এরপর দেশে চালু হয় সংসদীয় গণতন্ত্র প্রথা।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ একেক সময় একেক কথা বলে ইতিমধ্যে সারা দেশে আলোচিত হয়েছেন। বিশেষ করে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে তার নানা রুপ প্রকাশ পেয়েছে। যার কারনে অনেকের কাছে হাস্যকর পাত্র হিসেবে পরিচিতি পেয়েছেন সাবেক এই সেনা শাসক।
সেদিন বাসে ওই যুবকটি তার বন্ধুর সাথে মোবাইলে খুব রাগাম্বিত স্বরে কথা বলছিল। পরে তার সাথে কথা বলে জানতে পারি বন্ধুর সাথে পার্টনারে তার ব্যবসা। ব্যবসা নিয়ে নানা রকম ছল চাতুরি করেছে সে। এক এক সময় এক এক রকম কথা বলেছে। উদ্দেশ্য বন্ধুকে ঠকানো। তাই রাগের চোটে বন্ধুকে সে বলেছে, ‘দোস্ত তুমি একটা খাঁটি এরশাদ’।

বার বার অবস্থান পরিবর্তন ও রঙ বদলানোর ফলে এরশাদের নামটি ধীরে ধীরে মীর জাফর, হিটলার, কিসিঞ্জারের মতোই মানুষের মুখে মুখে থাকবে বলে ধারনা অনেকের। কারো কারো মতে, ভবিষ্যতে কেউ যখন বার বার অবস্থান ও কথা পরিবর্তন করবে তখন তাকে মানুষ বলবে, লোকটা একটা এরশাদ।


১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×