১) কোতোয়ালির মোড়ে দাঁড়িয়ে থাকা নির্মাণশ্রমিক জামাল উদ্দিন বলেন, ‘আমাদের উদ্দেশ্যে এ দিন সবকিছু বন্ধ রাখা হয়; আর এ কারণে আমরা কোনো কাজই পাই না। বড় বড় কথা না বলে আমাদের খাবারের ব্যবস্থা করা হোক।’
২)আমাগো লাইগ্যা তো অনেক মিটিং মিছিল করে। অনেক টাকা খরচ করে। কিন্তু আমাদের জন্যতো এক বেলা ফ্রি খাওনের ব্যবস্থা করে না। তারা আমাদের নাম ভাঙ্গাইয়া নিজেদের প্রচারণা চালায়।’
৩) এদিন নেতারা মিছিল করবো, ফোটো তুলবো, পেপারে তাদের ফোটো উঠব, টিভিতে তাদেরে দেখাইবো, এইগুলান করনের লাইগ্যা তারা দিনটারে (১ মে) বানাইছে। তাদের কতা হুনন আর কয়েকডা মিছিলে যাওন ছাড়া আমাদের আর কোনো কাম নাই।’
৪)মিজানুর সওদাগর। পেশায় তিনি দিনমজুর।
""মে দিবস তো কী হইছে! কাজ না করলে খামু কি?’""
৫)কর্মস্থলে গিয়েও মজুরিশূন্য হাতে ফিরতে হয়েছে পঞ্চাশোর্ধ্ব হারুন মিয়াকে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভাই, এমনিতেই সরকারি কাজে মজুরি কম, দিনে মাত্র ২৮০ টাকা, তার ওপর আজ কাজ বন্ধ। ট্যাকা তো আর এমনি এমনি দিব না। এখন কী করুম? মে দিবস আমাগো লাইগ্যা না।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


