
ব্লগার জগতে আসছে সম্পূর্ণ নতুন ১ জন । ব্লগিং এর ব ও ভাল করে জানেনা সে । এতদিন blogspot এ সামান্য হাতে খড়ি নায়েছিল সে । আর নয় blogspot । এবার চাই সম্পূর্ণ নিজের ১টা ব্লগ । .com এ । ডোমেইন কিনা হয়ে গেছে তার । হোষ্টিং নিয়েছে ১ জিবি । Wordpress Platform ই তার পছন্দ । নতুন ব্লগটা সে Wordpress দিয়ে করতে চায় । blogspot টা ছিলো মুলত মিউজিক শেয়ারিং । তাই নতুন ব্লগটা ও সে মিউজিক শেয়ারিং সাইট করতে চায় । SOPA/PIPA ঝড়ের আগে তার blogspot এ প্রতিদিন ভিজিটর ছিল গড়ে ৬০০০। SOPA/PIPA ঝড়ের কারনে GOOGLE মামা কেন জানি অনেক blogspot ভিজিটর কমিয়ে দিয়েছেন । আমাদের এই ব্লগারের blogspot এ ও। অথচ Wordpress দিয়ে বানানো .com সাইট গুলোতে ভিজিটরের দিক দিয়ে তেমন প্রভাব পড়েনি । তাই Wordpress দিয়ে .com সাইট বানাবে এই ব্লগার । কিন্তু ঐ যে । ডোমেইন হোষ্টিং কিনেই শেষ । পাগলা আর এগুতে পারছেনা । কি করে পারবে ? জানলেতো কিছু । নেট ঘেটে অনেক কিছু জানা যায় কিন্তূ তাতে সময় লাগে অনেক বেশী । তারপরেও হয়তো সব জানা যায়না । তাই এই নতুন পাগলাটা এসেছে সামুর বাঘা বাঘা ব্লগারদের দ্বারে । শুধূ বাঘা নয়, যারা কম জানে তাদের কাছেও ।
দু হাত পেতে ভিক্ষা চাইছে ।
১। ব্লগ শুরু করার বাংলা টিপস । (ভালো ইংরেজি জানেনা তাই)
২। টিপস এন্ড ট্রিকস ।
৩। সকল ধরনের পরামর্শ ।
৪। মোবাইল ফোন নাম্বার (যারা মোবাইলে পরামর্শ দান করবেন)।
৫। এ সংক্রান্ত বাংলা টিউটরিয়াল/পোষ্টের লিংক ।
৬। প্রয়োজন বোধে ইংরেজি (যদি বাংলায় না থাকে)
৭। আর কি কি লাগবে তা আমি জানিনা । আপনারা বোঝেননা নাকী ?
আমি সব বুঝলে আপনাদের কাছে ভিক্ষা চাইছি কেন । যা যা লাগবে সব দেন ।**************************************************
আর হ্যা । আপনারা নিশ্চই বুঝে গেছেন যে এই পাগলাটা আমি নিজে ।
কোন ভূল ত্রুটি হলে প্লীজ ক্ষমা করে দেবেন ।
আমাকে সকলে হেল্প করুন প্লীজ । আর দোয়া করবেন আমি যেন আপনাদের কাছ থেক সহযোগীতা নিয়ে পরবর্তী প্রজন্মকে সহযোগীতা করতে পারি ।
আমার blogspot লিংক ।