ক্ষিদের পেটে রাস্তা থেকে নেমে
জাত ভাগারে কুড়োতে গিয়ে শিশু
খাবার কিছু পায়নি অবশেষ
পেয়েছে সে আধগলা এক যিশু।
তাকিয়ে দেখে শিশু, যিশু নয়সে
বিমূর্ত এক মূর্তি ভগবান-
একচোখ তার কখন খসে গেছে
আর এক চোখে হয়তো ধরা দেখে অর্ধখান।
অবহেলে ছুড়েই ফেলে মাটির পুত্তলি
এই বিধাতার নেই কোন তার জরুরি দরকার
এই বিধাতা তাদেরই থাক তবে-
যাদের খেয়ালপনা কেড়ে নিলো ক্ষিদের অন্ন তার।
আজকে ভাগাড় শূণ্য পড়ে আছে
কপালে তার জোটেছে আজ একটি কেবল ডাব
আজকে শহর জন শূন্য তাই
ভাগাড়ে আজ দেশের মতই নিদারুল অভাব।
পথের শিশু ফিরে এলো পথে
পথের সকল অঙ্গ জোড়ে বসেছে হরতাল
এ হরতালের বক্ষ বেধি ময়লা নুংড়া পায়ে
হাঠছে শিশু, পা দুটি তার ক্ষুধার্ত বৈতাল।
হরতাল ঠিক বুঝেনা সে, তবু
বোঝতে পারে এ নিদারুণ পেটের অন্তরায়।
শহর জোড়ে জনতা নেই কোন-
নেতার বড় বাড় বেড়েছে শহর ভরা তাই।
হাতে নিয়ে ডাবের খুসা শিশু
হাঠছে পথে পাথে
ঐ নেতারাই আজ সমাজের যিশু
অন্নযে তার আটকে আছে ঐ যিশুদের হাতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




