somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রথম বাংলা
((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

বাঙালীর প্রেম এবং ট্রামের তলে জীবন

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে কেবল জীবনানন্দ দাশ মাথার মাঝে ঘুরপাক খাচ্ছে। যার কবিতার ছাড়া বাঙালীর প্রেম হয়না তার সেই সব কবিতার প্রশব বেদনা বাঙালীকি জানে, জানলে কজনে জানে?

এই কথাটা সকাল থেকে রাত অবধি ভাবছি। জীবনানন্দ হলো প্রেমের কবি প্রকৃতির কবি কিন্তু কতটুকু প্রেম কবি পেয়েছিলো আমি জানিনা। কেউ বলে কবির মৃত্যুটা একটা দূর্ঘটনা কেউ বলে আত্ন হত্যা।
কোনটা সঠিক আসলে কেবল কবিই জানেন আর জানে বিধাতা।

ধরে নিলাম কুসুমপুত্র আত্নহত্যা করেছে- তাহলে কি দাড়ায়, কবি কি জীবনে হতাস ছিলেন। হয়তো বা ছিলে, তা না হলে বোধ নামক কবিতায় কেন কবি বলবেন :

স্বপ্ন নয়
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়
আমি তারে পারিনা এড়াতে;
সে আমার হাত রাখে হাতে।
সব কাজ তুচ্ছ মনেহয়, - পন্ডো মনেহয়
সব চিন্তা- প্রার্থনার সকল সময়
শূন্য মনেহয় শূন্য মনেহয়।

অথবা

পথ চ'লে পারে- পারাপারে
উপেক্ষা করিতে চই তারে
মরার খুলির মতো ধরে-
আছার মারিতে চাই,
জীবন্ত মাথার মতো ঘোরে
তবুসে মাথার চারি পাশে---

এই সকল কবিতার প্রশব বেদনা কি আমরা বোঝব? মনেহয়না। আমাদের সেই বোধ এখনো হয়নি।

তবে বেচেঁ থাকাটা কবির কাছে সুখের কোন বিষয় ছিলোনা, তা এই সব কবিতারা সাক্ষি দেয়।
একজন বেচেঁথাকার স্বপ্নহীন কবি কি বিভ্রান্ত ছিলেন মনে মনে? আর সে কারনে তার উদাসীন পথ চলার ফলাফল সেদিনের কলকাতার অভিষপ্ত ট্রামের চাপায় একজন মহাকালের মহা মানবের জীবনাবসান!

দুটোই হতে পারে, কিন্তু ফলাফল এক, আমরা অকালে হারালাম এমন একজনকে যাকে পরিমাপ করার কোন যোগ্যতা কোন বাঙালীর আছে বলে মনে হয়না।

== তাই কবির সম্মানে এই নিবেদন ==

একদিন হয়তোবা আকাশের অরবিটে ঘুরে সূর্য্য
পৃথিবীরে টেনে নিয়ে যাবে তার ফেলে আসা পথে
কবেকার পিছনের ফেলে আসা তারার রজনী
অথবা ট্রামের নিচে মরে যাওয়া কবি, নিজের অমতে;

উত্তর পুরুষের, আমাদের" পাবে দরশন
হয়তো তখন ফের অতৃপ্ত কবির হৃদয়
ফিরিতে চাহিবে এই পৃথিবীর মাটির কুঠিরে
তখন নদীর কিনারে কোন রানী
আধ গালে কোয়াশার জল, আধখানা শাড়ি
বাতাসে উড়ায়ে দিয়ে, ভেজাবে চরণ তার শিশিরের নিরে।

মনে মনে বকিতেবে "বনলতা সেন" কিবা "ঘাস"
হয়তো বা তার নাম "সুহাসীনী চৌধুরী" হবে
হয়তো নিয়ম নেই বলে আসবেনা কবি আর ফিরে,
সূর্য-স্বাগরতীরে শুনাযাবে বেদনার শ্বাস।




১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×