জবিন এক বোঝা, এত বড়ো না হলেই ভালো
===========
কেউ বুঝে “একথালা ভাত মানে আমার জীবন”
কেউ বুঝে ” ঐ খানে একটি চেয়ার হবে মঞ্চে আমার।
কারো মনে “ জীবন এক বোঝা, এত বড় না হলেই ভালো,
কারো মনে বড় ব্যথা, মনে বড় সাধ তার, অমর হবার ।
এই তো জীবন, মহাকালে এটি এক ব্যথার সাগর,
তবুও মানুষ বাঁচে ছোট ছোট স্বপ্নের আাঁকাবাঁকা পথে,
বহু যুগ পাড়ি দিয়ে এসে দেখি আজকের আমাদের ঘর
জ্ঞানের পরশ পেয়ে আধুনিক খুটির পরতে-
দাঁড়ায়েছে আধুনিক ব্যথার দেয়াল ঘেরা হয়ে,
মহাকাল চেয়ে আছে নির্লিপ মহাকাশ লয়ে ।
কয়েক লক্ষকোটি ডলারের নিচে পেতে থালা
ঝনাত করিয়া কভূ একখানা সিকে পায় কেউ,
হাজার ডলারে হয় কারো কারো মদিরা বিলাশ
কলাপাতা হয় যার ভাতের থালা, জীবন চিনেছে বুঝি সেও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


