অনেক কাল থেকে পৃথিবীতে মানুষের রূপ
অনেক লক্ষ কোটি এটমিক পার্টিকাল,
জমে কিছু প্রাণ পায়, কিছু নিশ্চুপ
বানাযে এসব কিছু আপনে খলিছে মহাকাল।
পৃথিবীর যৌবন চেটেপুটে খেয়ে নিয়ে সব,
আমরা দিয়েছি নাম নিজেরে মানব।
তবুও এখানে হায় মানবতা বড়ই বিরল
রক্তের খেলাঘরে আমরা সাজাই উৎসব।
ভিক্ষার ভাঙ্গা থাল, কাঁচ ঘেরা পাঁকাবাড়ি
মঙ্গল রকেট আর প্রাইবেট প্লেন নিয়ে যুগ,
সুখের হাওয়ায় ভেসে চলেছে মিছেই
সকলে মরিয়া আছে প্রাণে, কিছুলোক করিতেছে ভোগ।
মহাকালে ঘটনার একরাশ সমাবেশ মোরা
নিজেরে দিয়েছি নাম নিজেই মানব।
সত্য বর্তমান জীবনের গতিগুলো হায়
অতীত হলেই বুঝি, ছিল সব মিথ্যের শব।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




